শাহবাগের গোলাপী খালাকে বাড়ি উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬   সর্বশেষ আপডেট : 9:09 pm

শাহবাগের গোলাপী খালাকে বাড়ি উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী
রাজধানীর শাহবাগে ফুটপাতে বসবাস করা অসহায় বৃদ্ধা গোলাপী খালাকে (গোলাপী বেগম) বাড়ি উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের রতনপুর গ্রামে গোলাপী বেগমের জন্য নতুন বাড়ির নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রীর পক্ষে ‘আমরা বিএনপি পরিবার’ বাড়িটি নির্মাণ করে দিচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ও নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান।
রতনপুর গ্রামে ২ শতাংশ জায়গার উপর নির্মিতব্য বাড়িটি আগামী দুই মাসের মধ্যে গোলাপী বেগমের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
উদ্বোধনী অনুষ্ঠানে ‘আমরা বিএনপি পরিবার’- এর সদস্য সচিব মোকছেদুল মমিন মিথিনসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
Facebook Comments Box

Posted ৯:০৯ পিএম | শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

The Daily Sarod |