শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

শাহজালাল বিমানবন্দরে মশার উৎপাতে হাইকোর্টের রুল

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
মঙ্গলবার, ১২ মার্চ ২০১৯   সর্বশেষ আপডেট : 8:37 pm

শাহজালাল বিমানবন্দরে মশার উৎপাতে হাইকোর্টের রুল

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মশার উৎপাত থেকে রক্ষার ক্ষেত্রে কর্তৃপক্ষের উদাসীনতা ও অবহেলা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ এ রুল জারি করেন।

মশার আক্রমণ দমনে দ্রুত পদক্ষেপ নিতে বিবাদীদের কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে।

বিমান ও পর্যটন মন্ত্রণালয় সচিব, বেসরকারি বিমান কর্তৃপক্ষের চেয়ারম্যান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ও বিমানবন্দর সংলগ্ন ওয়ার্ড কমিশনারকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. তানভির আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

তানভির আহমেদ বলেন, বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বছরে ৫০ লাখ যাত্রী আসা-যাওয়া করেন; যার মধ্যে ৪০ লাখই বিদেশি।

‘ফলে এরকম একটি আন্তর্জাতিক বিমানবন্দরে যদি মশার উৎপাত থাকে, তবে বহির্বিশ্বে আমাদের জাতীয় ভাবমূর্তিই খারাপ হবে- আদালতও এই মন্তব্য করেছেন।’

একটি জাতীয় দৈনিকে মশার উৎপাত নিয়ে প্রতিবেদন ছাপা হওয়ার পর প্রতিকার চেয়ে গত ২৬ ফেব্রুয়ারি সংশ্লিষ্টদের উকিল নোটিস দেন আইনজীবী মো. তানভির আহমেদ।

কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে কোনো জবাব না পেয়ে এবং মশা নিধনের কোনো উদ্যোগ না দেখে পরে ৩ মার্চ হাইকোর্টে রিট আবেদন করেন। সেই রিট আবেদনটির শুনানি নিয়েই আদালতে এ রুল জারি করল।

সূত্র: পরিবর্তন ডটকম

Facebook Comments Box

Posted ৮:৩৭ পিএম | মঙ্গলবার, ১২ মার্চ ২০১৯

The Daily Sarod |