শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন প্রায় ৩৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো ৬০ বিজিবি বাধ্যতামূলক অবসরে ‌’বিতর্কিত’ সংসদ নির্বাচনের ৩২ রিটার্নিং কর্মকর্তা টেকনাফে কাউন্সিলর একরামুল হত্যায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে শাহজালালে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত অর্থ মন্ত্রণালয়ের সভাপতিকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ বর্নাঢ্য আয়োজনে কবি জয়দুলের পাখপাখালির মিলনমেলা গ্রন্থের প্রকাশনা উৎসব ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ে ২৭-২৮ জুলাই ভর্তি মেলা কসবায় যাত্রীবাহী বাস উল্টে আহত অন্তত ১২ সীমান্তে চারজনের অবৈধ অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি

শাহজালালে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

অনলাইন ডেস্ক   প্রিন্ট
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬   সর্বশেষ আপডেট : 11:07 am

শাহজালালে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন করে বিদেশি এয়ারলাইন্সগুলোর নির্ধারিত ফ্লাইটের বাইরে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার অনুমোদন সাময়িকভাবে স্থগিত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
সম্প্রতি এক চিঠির মাধ্যমে ৩৮টি এয়ারলাইন্সকে এ কথা জানানো হয়েছে। মূলত ফ্লাইট ওঠানামা ও যাত্রীচাপ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোয় এই সিদ্ধান্ত নিয়েছে বেবিচক। বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পূর্ণাঙ্গভাবে চালু না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে চিঠিতে বলা হয়।
বর্তমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিদিন গড়ে ১৪০ থেকে ১৬০টি আন্তর্জাতিক ও ১২৫ থেকে ১৪০টি অভ্যন্তরীণ ফ্লাইট ওঠানামা করে। পাশাপাশি ১০ থেকে ১৬টি আন্তর্জাতিক কার্গো ফ্লাইট পরিচালিত হচ্ছে। এছাড়াও ব্যক্তিমালিকানাধীন হেলিকপ্টারসহ প্রতিদিন প্রায় ৩১৬টি উড়োজাহাজ ওঠানামা করছে। এতে করে রানওয়ে, ট্যাক্সিওয়ে, টার্মিনাল, অ্যারোব্রিজ, চেক-ইন কাউন্টার, ইমিগ্রেশন ও ব্যাগেজ ব্যবস্থাপনায় তীব্র চাপ তৈরি হচ্ছে।
বেবিচক চিঠিতে উল্লেখ করেছে, যেসব এয়ারলাইন্সের বাংলাদেশে পরিচালন বেজ নেই, তাদের ক্ষেত্রে টার্মিনাল-৩ চালু না হওয়া পর্যন্ত অনুমোদিত সময়সূচি ও ফ্রিকোয়েন্সির বাইরে অতিরিক্ত নির্ধারিত যাত্রীবাহী ফ্লাইটের আবেদন অনুমোদন করা হবে না। আগে কোনো স্লট বরাদ্দ পেলেও সেটিকে পরিচালনগত অনুমোদন হিসেবে গণ্য করা যাবে না।
একইসঙ্গে ঢাকার ওপর চাপ কমাতে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার জন্য চট্টগ্রাম ও সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box

Posted ১১:০৬ এএম | মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

The Daily Sarod |