নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
শুক্রবার, ৩০ মে ২০২৫
সর্বশেষ আপডেট : 7:13 pm
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আয়োজনে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার শহরের পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহ সভাপতি জহিরুল হক খোকন, সহ সভাপতি এডভোকেট শফিকুল ইসলাম, এডভোকেট গোলাম সারোয়ার খোকন, এবি এম মমিনুল হক আনিসুর রহমান মন্জু,আলী আজম সহ আরো অনেকে। আমন্ত্রিত অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও অন্যতম সদস্য হাফিজুর রহমান মোল্লা কচি।
Posted ৭:১৩ পিএম | শুক্রবার, ৩০ মে ২০২৫
The Daily Sarod | Pijush Kanti Acharya