শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

শপথ নেওয়ায় জাহিদুরকে বহিষ্কার করলো বিএনপি

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ২৭ এপ্রিল ২০১৯   সর্বশেষ আপডেট : 10:11 pm

শপথ নেওয়ায় জাহিদুরকে বহিষ্কার করলো বিএনপি

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ায় জাহিদুর রহমানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি।

শনিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকের শেষে এই সিদ্ধান্ত সাংবাদিকদের জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আমাদের দলের সিদ্ধান্ত ছিল যারা সংসদ নির্বাচনে নির্বাচিত ঘোষিত হয়েছেন তারা সংসদে শপথ নেবেন না। এই সিদ্ধান্ত লঙ্ঘন করে ঠাকুরগাঁও-৩ আসনের সদস্য জাহিদুর রহমান শপথ নেওয়ার জন্য তাকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে রাত সাড়ে আটটায় বৈঠক শুরু হয়। বৈঠকে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লে. জেনারেল অব. মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী।

উল্লেখ্য গত বৃহস্পতিবার মো. জাহিদুর রহমান জাহিদ সংসদ সদস্য হিসেবে শপথ নেন। দুপুর ১২টার পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথবাক্য পাঠ করান।

গত ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বিতর্কিত দাবি করে শুরুতেই ফলাফল প্রত্যাখ্যান করে বিএনপি এবং তাদের জোট জাতীয় ঐক্যফ্রন্ট। যদিও এই জোটের ৮ জন নির্বাচিত হন।

Facebook Comments Box

Posted ১০:১১ পিএম | শনিবার, ২৭ এপ্রিল ২০১৯

The Daily Sarod |