শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

শপথ নিলেন ফখরুল ছাড়া বিএনপির সব এমপি

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
সোমবার, ২৯ এপ্রিল ২০১৯   সর্বশেষ আপডেট : 8:53 pm

শপথ নিলেন ফখরুল ছাড়া বিএনপির সব এমপি

জাহিদুর রহমানের পর নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপির চার নেতা।

সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে নিজ দফতরে তাদের শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বিএনপির এই চার নেতা হলেন- চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুনুর রশীদ, বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত উকিল আব্দুস সাত্তার ভুইঞা।

এর আগে গত ২৫ এপ্রিল এমপি হিসেবে নেন ঠাকুরগাঁও-৩ (রানীশংকৈল) আসনের বিএনপি নেতা জাহিদুর রহমান।

এর ফলে এখন শপথ নিতে বাকি থাকলেন বগুড়া-৬ আসনে নির্বাচিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার শপথের বিষয়ে এখন পর্যন্ত স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি।

দলের একাধিক নেতা জানিয়েছেন, মির্জা ফখরুল নিজেই শপথ নিতে আগ্রহী নন। তবে শেষ পর্যন্ত কি করবেন, তা তিনিই ভাল জানেন।

এ বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে যোগাযোগ করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নতুন করে শপথ নেয়া চারজনকে দল থেকে বহিষ্কার করা হবে কিনা তা নিশ্চিত নয়। তবে জাহিদুর রহমানের শপথের পর বলা হয়েছিল, তিনি দলের সিদ্ধান্ত উপেক্ষা করে শপথ নিয়েছেন। পরে তাকে দল থেকে বহিষ্কারও করা হয়।

গত ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বিতর্কিত দাবি করে শুরুতেই ফলাফল প্রত্যাখ্যান করে বিএনপি এবং তাদের জোট জাতীয় ঐক্যফ্রন্ট।

আগেই জোটের শরিক গণফোরামের দুই নেতা- সুলতান মোহাম্মাদ মনসুর আহমেদ ও মোকাব্বির খান দলের সিদ্ধান্ত উপেক্ষা করে শপথ নিয়েছেন। পরে সুলতাল মনসুরকে দল থেকে বহিষ্কার করা হয়। মোকাব্বির খানকে শোকজ করা হয়।

গত বছরের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হয়। এরপর ৩ জানুয়ারি আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল ও জাতীয় পার্টির নির্বাচিতরা শপথ নেন।

Facebook Comments Box

Posted ৮:৫৩ পিএম | সোমবার, ২৯ এপ্রিল ২০১৯

The Daily Sarod |