শিরোনাম
মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন

শনিবার খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শুক্রবার, ০৮ ফেব্রুয়ারি ২০১৯   সর্বশেষ আপডেট : 4:33 pm

শনিবার খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, শনিবার সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে। ৬ থেকে ১১ মাস বয়সী ২৫ লাখ ২৭ হাজার শিশুকে একটি করে নীল রংয়ের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৯৫ লাখ ৭ হাজার শিশুকে একটি করে লাল রংয়ের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

ওই দিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কর্মসূচি চলবে। বৃহস্পতিবার সচিবালয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো উপলক্ষে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী একথা জানান।

মন্ত্রী বলেন, আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমার আবেদন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন দিবসে একটি শিশুও যেন বাদ না পড়ে। যাদের ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশু আছে সেসব মা-বাবা এবং অভিভাবক যেন অবশ্যই সেবা গ্রহণ করেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষক ও সাংবাদিকসহ সবার সার্বিক সহযোগিতায় দেশব্যাপী ১ লাখ ২০ হাজার কেন্দ্রের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হবে।

লঞ্চঘাট, ফেরিঘাট, টোল প্লাজা, বিশেষ করে বঙ্গবন্ধু ব্রিজ, দাউদকান্দি, মেঘনা ব্রিজ, বিমানবন্দর, স্টেশন, খেয়াঘাট ইত্যাদি স্থানে অবস্থান করবে টিম। তবে দুর্গম এলাকা হিসেবে চিহ্নিত ১২টি জেলার ৪৬টি উপজেলায় ২৪০টি ইউনিয়নে ক্যাম্পেইন পরবর্তী ৪ দিন বাড়ি বাড়ি গিয়ে শিশুদের সার্চিং কার্যক্রম পরিচালনা করা হবে।
এক প্রশ্নের উত্তরে জাহিদ মালেক বলেন, কয়েকদিন আগে ভিটামিন এ ক্যাপসুলে কিছুটা ত্রুটি দেখা দেয়। আমরা শিশুদের জন্য কোনো ঝুঁকি নিতে চাইনি। ফলে সেই ক্যাপসুলগুলো আর ব্যবহার করিনি। তবে এবারের ভিটামিন ক্যাপসুলে আর সমস্যা নেই।-সূত্র: যুগান্তর

Facebook Comments Box

Posted ৪:৩৩ পিএম | শুক্রবার, ০৮ ফেব্রুয়ারি ২০১৯

The Daily Sarod |