শিরোনাম
আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ

শত্রুকে ক্ষমা করে দেওয়া মোহাম্মদ (সাঃ) এর আদর্শ

মুফতী মোহাম্মদ এনামুল হাসান   প্রিন্ট
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 12:47 am

শত্রুকে ক্ষমা করে দেওয়া মোহাম্মদ (সাঃ) এর আদর্শ

শত্রু থেকে প্রতিশোধ নেওয়া মানুষের স্বভাবজাত অভ্যাস। কিন্তু বিশ্বনবী মোহাম্মদ (সাঃ)শত্রুকে ক্ষমা করার আদর্শ দুনিয়া বাসীর সামনে পেশ করেছেন। তিনি তার জঘন্যতম শত্রুকে শুধু ক্ষমা ই করেননি বরং শত্রুর সাথে উত্তম আচরণ ও করুণা করেছেন।

রাসুলুল্লাহ (সাঃ) এরশাদ করেন যে, আমার প্রতিপালক আমাকে নির্দেশ করেছেন যে, যে ব্যক্তি তোমার সাথে অবিচার করবে, প্রতিশোধ গ্রহণে পূর্ণ সক্ষম হওয়া সত্ত্বেও তার সাথে সদাচরণ করবে।
রাসুলুল্লাহ (সাঃ) সবসময়ই তার শত্রুদের হেদায়েতের জন্য দোয়া করতেন। রাসুল (সাঃ) কখনো তাদের জন্য বদদোয়া করেননি।

এক ইহুদী রমণী প্রিয়নবী হজরত মোহাম্মদ (সাঃ)কে বিষ মিশ্রিত গোশত খেতে দেয়। রাসুল(সাঃ) উক্ত গোশতের টুকরো মুখে দিয়েই সাথে সাথে বের করে ইহুদী রমণীকে বললেন, তুমি কেন এই গোশতের টুকরোতে বিষ মিশিয়েছ? রমণী বললো, এই খবর আপনাকে কে দিয়েছে? রাসুলুল্লাহ (সাঃ) তখন এরশাদ করেন যে, এই গোশতের টুকরোই তো আমাকে জানিয়ে দিয়েছে।
এ-ই কথা শুনে ইহুদী রমণী তার কৃত অপরাধের কথা স্বীকার করে নিল।
তারপরও রাসুলুল্লাহ (সাঃ) এই রমণীর কৃত অপরাধের জন্য শাস্তি দেননি।

আল্লাহতায়ালা আমাদের সকলকে বিশ্বনবী মোহাম্মদ (সাঃ) এর আদর্শ গ্রহণ করে জীবন পরিচালনা করার তাওফিক দান করুণ।

লেখক
যুগ্ম সম্পাদক
ইসলামী ঐক্যজোট
ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা।

Facebook Comments Box

Posted ১২:৪৭ এএম | শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০

The Daily Sarod |