শক্তি ফাউন্ডেশনে বিশাল নিয়োগ, আবেদন অনলাইনে

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শনিবার, ১৬ মে ২০২৬   সর্বশেষ আপডেট : ১২:৩৯ অপরাহ্ণ

শক্তি ফাউন্ডেশনে বিশাল নিয়োগ, আবেদন অনলাইনে

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা শক্তি ফাউন্ডেশন ফর ডিসএ্যাডভান্টেজড উইমেন। সংস্থাটি বিভিন্ন জেলায় ১,২৩০ জনকে নিয়োগ দেবে। অনলাইনে আবেদন চলবে আগামী ৭ জুন পর্যন্ত।

পদের নাম: মাইক্রোফাইন্যান্স অফিসার
পদ সংখ্যা: ১০০০ জন
শিক্ষাগত যোগ্যতা: নূন্যতম স্নাতক ডিগ্রি
বেতন: প্রশিক্ষণ ভাতা ৭,০০০ টাকা (৩ সপ্তাহ)। শিক্ষানবিশকালে ২২,৫০০ টাকা। স্থায়ীকরণের পরে ২৭,৫০০ টাকা।

পদের নাম: জুনিয়র অ্যাকাউন্টেন্ট
লোকবল নিয়োগ: ২০০ জন
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক (এসএসসি ও এইচএসসি তে অবশ্যই বানিজ্য বিভাগ থাকতে হবে)। অভিজ্ঞতা আবশ্যক নয়। তবে ক্ষুদ্রঋণ কার্যক্রমে (শাখা পর্যায়ে) অ্যাকাউন্টেন্ট/হিসাবরক্ষক হিসেবে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন-ভাতা: প্রশিক্ষণ ভাতা ৭,০০০ টাকা (৩ সপ্তাহ), শিক্ষানবিশকালে ২১,০০০ টাকা। স্থায়ীকরণের পরে ২৬,০০০ টাকা।

পদের নাম: মেডিকেল অ্যাসিস্ট্যান্ট/প্যারামেডিক (নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে)
লোকবল নিয়োগ: ৩০ জন
শিক্ষাগত যোগ্যতা: মেডিকেল ইনস্টিটিউট থেকে ৪ বছরের MATS (Diploma) কোর্স সম্পন্ন হতে হবে অথবা ৩ বছরের প্যারামেডিক কোর্স সম্পন্ন হতে হবে। MATS এর ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ১ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে প্যারামেডিকের ক্ষেত্রে মাঠ পর্যায়ে ০২ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ২০,০০০ টাকা।

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ক্লিক করুন এখানে

Facebook Comments Box

Posted ১২:৩৯ অপরাহ্ণ | শনিবার, ১৬ মে ২০২৬

dainiksarod |