শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

লেবাননে ইসরায়েলকে আক্রমণ বন্ধ করতে বললেন ট্রাম্প

অনলাইন ডেস্ক   প্রিন্ট
মঙ্গলবার, ০২ জুন ২০২৬   সর্বশেষ আপডেট : 12:28 pm

লেবাননে ইসরায়েলকে আক্রমণ বন্ধ করতে বললেন ট্রাম্প

শান্তি বৈঠক বন্ধ করে দিয়েছে ইরান। তাদের বক্তব্য, লেবাননকে বাদ দিয়ে শান্তি বৈঠক সম্ভব নয়। ইসরায়েল যেভাবে লেবাননে লাগাতার আক্রমণ চালিয়ে যাচ্ছে, তাতে শান্তি বৈঠক সম্ভব নয় বলে জানিয়েছে তারা। অ্যামেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সোমবার জানিয়েছেন, ইসরায়েল এবং হিজবুল্লা দু’তরফই সংঘর্ষবিরতিতে আগ্রহ দেখিয়েছে।

ইরানের দাবি, ইসরায়েলের আক্রমণে লেবাননে এখনো পর্যন্ত সাড়ে তিন হাজার মানুষ নিহত হয়েছেন। ১০ লাখেরও বেশি মানুষ ঘর ছেড়ে পালিয়েছেন।

ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং হিজবুল্লার শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলাদা করে কথা বলেছেন তিনি। দুই তরফই সংঘর্ষবিরতিতে আগ্রহ প্রকাশ করেছে।

Facebook Comments Box

Posted ১২:২৮ পিএম | মঙ্গলবার, ০২ জুন ২০২৬

The Daily Sarod |