শিরোনাম
মাদক পরিবহনে ‘নিরাপদ রুট’ ব্রাহ্মণবাড়িয়া! লিটারে ৫ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম প্রধানমন্ত্রী বুদ্ধিমান, ভারত সফরের সিদ্ধান্ত তার ওপর নির্ভর করছে: হাইকমিশনার ত্রিবেদী মালিক সেজে ভাড়ার মাইক্রোবাস বিক্রির অভিযোগ, প্রতারক গ্রেপ্তার বেতন বাড়ায় সরকারি চাকরিজীবীরা খুশি হলেও ব্যয় বাড়ার শঙ্কায় বেসরকারিরা ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ‘যারা মাদকের বিরুদ্ধে লড়াই করবে, তারাই বিএনপিতে থাকবে’ সরাইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিতাস নদীতে পোনামাছ অবমুক্তকরণ মন্ত্রিসভায় নবম পে স্কেল প্রস্তাব অনুমোদন আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ ও জিয়া সার কারখানা নামকরণের দাবিতে বিক্ষোভ

লিটারে ৫ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : 7:05 pm

লিটারে ৫ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম

বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়িয়ে ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে নতুন এ দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে অপরিবর্তিত থাকছে পাম অয়েলের মূল্য।
আন্তর্জাতিক বাজার পরিস্থিতি, আমদানি ব্যয় এবং দেশের বাজারে ভোজ্যতেলের বর্তমান মূল্য পরিস্থিতি পর্যালোচনার পর সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়।
এর আগে চলতি বছরের ২৬ এপ্রিলও সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল। তখন প্রতি লিটারে ৪ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৯ টাকা নির্ধারণ করা হয়।

Facebook Comments Box

Posted ৭:০৫ পিএম | বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

The Daily Sarod |