শিরোনাম
মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন

লাল চায়ের স্বাস্থ্য উপকারিতা অনেক

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : 7:00 pm

লাল চায়ের স্বাস্থ্য উপকারিতা অনেক

শুধু এই চা খাওয়াটা অনেকের কাছে বিরক্তিকরও লাগতে পারে। সেক্ষেত্রে লাল চা হতে পারে বিকল্প উপায়। নিয়মিত এই চা খেলেও নানা ধরনের স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায়। যেমন-

১. গবেষণায় দেখা গেছে, দিনে তিন কিংবা চার কাপ লাল চা খেলে স্ট্রোকের ঝুঁকি ২১ শতাংশ কমে যায়। এটি অন্যান্য রোগ থেকেও দেহকে সুরক্ষিত রাখে। তবে এক টানা লাল চা না খেয়ে মাঝে মধ্যে স্বাদ পরিবর্তন করতে গ্রিন টিও খেতে পারেন।

২. অনেকেরই পা ঘেমে দুর্গন্ধ হয়। এটি দূর করতে লাল চা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে দুইটি টি ব্যাগ পানিতে দিয়ে ১৫ মিনিট ধরে ফুটান। আরও কিছুটা পানি যোগ করে চা-টা পাতলা করে আবারও জ্বাল দিন। এবার চা- টা ঠাণ্ডা করে এতে কিছুক্ষণ পা ভিজিয়ে রাখুন। নিয়মিত এটি করলে পায়ের দুর্গন্ধ কমে যাবে।

৩. এক গবেষণায় দেখা গেছে, ভূমধ্যসাগরের দ্বীপে বসবাসকারী বয়স্করা লাল চা পান করায় তাদের মধ্যে ডায়াবেটিসের প্রবণতা খুবই কম। গবেষণা বলছে, প্রতিদিন গড়ে দুই থেকে তিনবার লাল চা খাওয়ায় এ অঞ্চলের মানুষের মধ্যে অন্যান্যদের চেয়ে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি কম দেখা যায়।

৪. লাল চা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

৫. লাল চায়ে থাকা এল-থিয়ানাইন উপাদান মানসিক উদ্বেগ কমায়। সেই সঙ্গে শরীর শিথিল ও শান্ত করে দেয়। নিয়মিত পরিমিত পরিমাণে লাল চা পান করলে মানসিক চাপ অনেক কমে যাবে।

ভালো ফল পেতে লাল চায়ের সঙ্গে বারবার চিনি না খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বরং চিনির বিকল্প হিসেবে মধু বা শুধু লিকার চা খেতেই বলছেন তারা।

Facebook Comments Box

Posted ৭:০০ পিএম | শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯

The Daily Sarod |