অনলাইন ডেস্ক
প্রিন্ট
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
সর্বশেষ আপডেট : 11:22 am
যুক্তরাজ্যের লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে পদত্যাগ করেছেন সাংবাদিক আকবর হোসেন। ব্যক্তিগত এবং পারিবারিক কারণ দেখিয়ে স্বেচ্ছায় পদ ছেড়েছেন বলে গতকাল শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে জানিয়েছেন বিবিসির সাবেক এই সাংবাদিক।
ফেসবুক স্ট্যাটাসে আকবর হোসেন জানান, ব্যক্তিগত ও পারিবারিক কারণে লন্ডনে দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তার এই সিদ্ধান্তের সঙ্গে অন্য কোনো বিষয়ের সম্পর্ক নেই বলেও তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন স্ট্যাটাসে।
এর আগে গেত ২০২৪ সালের নভেম্বরে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তাকে দুই বছরের জন্য লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়।
লন্ডনে নিয়োগ পাওয়ার আগে আকবর হোসেন বিবিসি বাংলার ঢাকা অফিসের জ্যেষ্ঠ সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন।
Posted ১১:২০ এএম | শনিবার, ১১ এপ্রিল ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya