শিরোনাম
মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন

লঞ্চের ধাক্কা, সদরঘাটে যাত্রীর মৃত্যু

সরোদ ডেস্ক   প্রিন্ট
মঙ্গলবার, ২১ অগাস্ট ২০১৮   সর্বশেষ আপডেট : 2:16 pm

কোরবানির ঈদের আগের দিন যাত্রীদের ভিড়ের মধ্যে ঢাকার সদরঘাটে এক লঞ্চের ধাক্কায় পড়ে গিয়ে আরেক লঞ্চের এক যাত্রীর মৃত্যু হয়েছে।

নিহত দেলোয়ার হোসেনের বয়স অনুমানিক ৫২ বছর। মেয়ে ও মেয়ে জামাইয়ের সঙ্গে ঈদ করতে বরগুনার যাচ্ছিলেন তিনি।

নৌ পুলিশের সুপার মো. আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার বেলা পৌনে ১টার দিকে সদরঘাট লঞ্চ টার্মিনালে এমভি পূবালী লঞ্চে দাঁড়িয়ে ছিলেন দেলোয়ার হোসেন। লঞ্চটি ৭ ও ৮ নম্বর পন্টুনের মাঝামাঝিতে ভেড়ানো ছিল।

এসময় এমভি যুবরাজ নামের আরেকটি লঞ্চ পন্টুনে ভিড়তে গিয়ে এমভি পূবালীকে ধাক্কা দেয়।

তাতে বেসামাল হয়ে লঞ্চের কার্নিশে ধাক্কা খান দেলোয়ার। মাথায় গুরুতর আঘাত পাওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে আতিকুর রহমান জানান।

বিআইডব্লিউটিএর একজন পরিবহন পরিদর্শক বলেন, সদরঘাট দিয়ে প্রতিদিন প্রায় ছয় লাখ মানুষ দেশের দিক্ষণাঞ্চলের বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন। ঈদের সময় এই সংখ্যা অনেক বেড়ে যায়

Facebook Comments Box

Posted ২:১৬ পিএম | মঙ্গলবার, ২১ অগাস্ট ২০১৮

The Daily Sarod |