নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
সোমবার, ১৩ জুলাই ২০২৬
সর্বশেষ আপডেট : 4:16 pm
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিন র্যাব সদস্যকে আটকে রেখে মারধরের ঘটনায় প্রধান অভিযুক্ত ‘শফিক ডাকাতকে’ গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল রোববার (১২ জুলাই) দিবাগত মধ্যরাতে ঢাকার কামরাঙ্গীচর এলাকা থেকে র্যাব-৯ ও র্যাব-১০ এর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। শফিক নবীনগর উপজেলার খাগাতুয়া গ্রামের শহীদ ব্যাপারীর ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ ও ডাকাতিসহ ১৫টি মামলা রয়েছে। আজ সোমবার (১৩ জুলাই) দুপুররে র্যাব-৯ এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পে সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে র্যাব-৯ এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. নুরনবী জানান, গত ১১ মে র্যাবের ৪ জন গোয়েন্দা সদস্য তথ্য সংগ্রহের উদ্দেশ্যে বাঞ্ছারামপুরে যাওয়ার পথে নবীনগরের খাগাতুয়া গ্রামে ‘শফিক ডাকাত’ তার বাহিনী নিয়ে অতর্কিতভাবে হামলা চালায়। তাদেরকে ৩ ঘন্টা আটক রেখে নির্যাতন করে। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এরপর থেকে পলাতক ছিল ‘শফিক ডাকাত’।
Posted ৪:১৬ পিএম | সোমবার, ১৩ জুলাই ২০২৬
dainiksarod | Pijush Kanti Acharya