শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

রোববার ব্রাহ্মণবাড়িয়ায় দাফন করা হবে কবি আল মাহমুদকে

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৯   সর্বশেষ আপডেট : 1:19 pm

রোববার ব্রাহ্মণবাড়িয়ায় দাফন করা হবে কবি আল মাহমুদকে

‘সোনালী কাবিন’ খ্যাত বাংলা সাহিত্যের অন্যতম পুরোধা কবি আল মাহমুদের তৃতীয় জানাজা হবে তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণ মৌড়াইল গ্রামে। রোববার ( ১৭ ফেব্রুয়ারি) সেখানেই তাকে দাফন করা হবে। তবে জানাজা এবং দাফনের সময় নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

কবির বড় ছেলে মীর শরীফ মাহমুদ  এ তথ্য দিয়েছেন।

এর আগে আল মাহমুদের জানাজা প্রথম জানাজা হয় জাতীয় প্রেসক্লাবে। বাদ জোহর দ্বিতীয় জানাজা হয় বায়তুল মোকাররমে।

শনিবার দুপুর পৌনে ১টায় প্রেসক্লাবে জানাজার আগে এ তথ্য দেন শরীফ মাহমুদ।

কবিকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে কি-না, সে বিষয়টিও এখনও নিশ্চিত নয়।

অপরদিকে, কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য অনুমতি চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের কাছে আবেদন করেছেন কবির পরিবারের সদস্যরা।
শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) দিনগত রাত ১১টা ৫ মিনিটে রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবি আল মাহমুদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

কবি আল মাহমুদের প্রকৃত নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ। ১৯৩৬ সালরে ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার দক্ষিণ মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন আল মাহমুদ।

গত ৮ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তির পর ৯ ফেব্রুয়ারি কবিকে প্রথমে সিসিইউতে নেওয়া হয়। এরপর অবস্থার অবনতি হলে ওইদিন রাত সাড়ে ১২টার দিকে তাকে আইসিইউতে নেওয়া হয়। তিনি ওই হাসপাতালের নিউরোলজি বিশেষজ্ঞ ডা. আব্দুল হাইয়ের তত্ত্বাবধানে ছিলেন। পরে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ ফেব্রুয়ারি রাতে মৃত্যুর কাছে পরাজিত হন তিনি।

ডা. আব্দুল হাই জানান, কবির নিউমোনিয়া বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) থেকে বেড়ে গিয়েছিল। শুক্রবার সকাল থেকে নতুন করে প্রেসার কমে যেতে শুরু করে। তবে ওষুধ দিয়ে নিয়ন্ত্রণে রাখা হয়।

এরপর রাতে হঠাৎ করে কার্ডিয়াক অ্যারেস্ট হয়। তখন হার্ট বিট বন্ধ হয়ে যায়। কার্ডিয়াক অ্যারেস্ট হলে প্রেসার মেইনটেন হয় না। তখন ব্রেইন, কিডনি অক্সিজেন সাপ্লাই বন্ধ হলে মানুষ ক্লিনিক্যালি মারা যায়। তারও সেটাই হয়েছে।

সাহিত্যে অবদানের জন্য রাষ্ট্রীয় সম্মান একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার, ফিলিপস সাহিত্য পুরস্কার, শিশু একাডেমি (অগ্রণী ব্যাংক) পুরস্কার, ফররুখ স্মৃতি পুরস্কার, জীবনানন্দ দাশ স্মৃতি পুরস্কারসহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন এই কবি।

Facebook Comments Box

Posted ২:১১ পিএম | শনিবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৯

The Daily Sarod |