শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

রোববার ঘোষণা হতে পারে উপজেলা নির্বাচনের তফসিল

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ০২ ফেব্রুয়ারি ২০১৯   সর্বশেষ আপডেট : 8:58 pm

রোববার ঘোষণা হতে পারে উপজেলা নির্বাচনের তফসিল

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আগামীকাল রোববার (৩ ফেব্রুয়ারি)। তফসিল ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল বিকেল ৩টায় কমিশন সভায় বসছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির উপ-সচিব (সংস্থাপন) মো. শাহেদুন্নবী চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এই সভার আহ্বান করা হয়।

সভার চিঠিতে বলা হয়, ‘৩ ফেব্রুয়ারি (রোববার) বিকেল ৩টায় প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে তার সভা কক্ষে কমিশনের ৪৫তম সভা অনুষ্ঠিত হবে।’

এর আগে ১০ জানুয়ারি ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেছিলেন, ‘আগামী মার্চের প্রথম সপ্তাহ থেকে ধাপে ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ হবে।’

ইসি সূত্র জানায়, উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট ১০ মার্চ করার পরিকল্পনা করেছে ইসি। প্রথম ধাপে ১০১টিতে ভোট হবে। দেশের ৪৯২টি উপজেলার মধ্যে এবার পাঁচ ধাপে ভোট হচ্ছে। মার্চেই চার ধাপের ভোট হবে। রমজানের পর শেষ ধাপের ভোট হবে।

১৯৮৫ সালে দেশে প্রথম উপজেলা পরিষদ নির্বাচন হয়। এরপর ১৯৯০, ২০০৯ ও ২০১৪ সালের ১৯ ফেব্রুয়ারিতে সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচন হয়। ছয় দফায় সর্বশেষ নির্বাচন হয়।

উপজেলার তফসিল ছাড়াও আগামীকালের সভায় একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন অনুষ্ঠান এবং বিবিধ বিষয়ে আলোচনা করা হবে। সূত্র: জাগো নিউজ

Facebook Comments Box

Posted ৮:৫৮ পিএম | শনিবার, ০২ ফেব্রুয়ারি ২০১৯

The Daily Sarod |