শিরোনাম
‘প্রহসনের অংশ’ হতে না চাওয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়ায় নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি রাষ্ট্রপতি পদে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত মির্জা ফখরুল ব্রাহ্মণবাড়িয়ায় অর্ধকোটি টাকার রিংজাল জব্দ, লাখ টাকা জরিমানা পুলিশ-মাদরাসা শিক্ষার্থী সংঘাত: ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদরাসাছাত্রদের বাধা, লাঠিচার্জে আহত ২০ আস্ত খাসি নয়, কাবিনের বাড়তি টাকার জন্যই ভেঙে যায় বিয়ে! আখাউড়ায় কল্লা শহীদ মাজারের দানবাক্সে মিলল কোটি টাকা রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়ন প্রত্যাহার করেননি কোনো প্রার্থী রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ

রাষ্ট্রপতি পদে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬   সর্বশেষ আপডেট : 6:38 pm

রাষ্ট্রপতি পদে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত মির্জা ফখরুল
দেশের ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২০ আগস্ট) অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে তিনি ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এদিন বিকেল ৫টা ২০ মিনিটের দিকে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা শেষে মির্জা ফখরুলকে বিজয়ী ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
মির্জা ফখরুলের প্রতিদ্বন্দ্বি ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
এর আগে একই দিন দুপুর ২টা থেকে সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। এরপর প্রথমেই ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম), প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপি মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পরে বিকেল ৫টা পর্যন্ত একে একে সংসদ সদস্যরা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদের ৩৪৩ জন সদস্য এই নির্বাচনে ভোট দিয়েছেন। তবে অসুস্থতা ও চিকিৎসাজনিত কারণে বিএনপি দলীয় সংসদ সদস্য মির্জা আব্বাস ভোটে অংশ নিতে পারেননি।
Facebook Comments Box

Posted ৬:৩৭ পিএম | বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

The Daily Sarod |