রাশিয়ার বিরুদ্ধে মার্কিন কংগ্রেসের আরো নিষেধাজ্ঞা, নিশানায় আছে ভারত ও চীন

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : 12:18 pm

রাশিয়ার বিরুদ্ধে মার্কিন কংগ্রেসের আরো নিষেধাজ্ঞা, নিশানায় আছে ভারত ও চীন

ইউক্রেন যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য রাশিয়ার বিরুদ্ধে আরো একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করলো আমেরিকা। মার্কিন হাউস অফ রিপ্রেসেনটেটিভ এই সিদ্ধান্ত নিয়েছে। ২৬২-১৫৯ ভোটে বিলটি পাশ হয়েছে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর এটাই রাশিয়ার বিরুদ্ধে সবচেয়ে কঠিন নিষেধাজ্ঞা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ট্রাম্প সই করলেই বিলটি এবার আইনে পরিণত হবে।
রাশিয়ার এনার্জি সেক্টর এবং সামরিক কাঠামোকে নিশানা করে এই নিষেধাজ্ঞার প্যাকেজ তৈরি হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনকেও সরাসরি নিশানা করা হয়েছে এই প্যাকেজে।
আমেরিকা জানিয়েছে, যে সমস্ত দেশ রাশিয়ার গ্যাস, তেলের উপর নির্ভরশীল সেই দেশগুলির উপরেও এবার নতুন করে কর বসানো হবে। অতিরিক্ত নিষেধাজ্ঞাও জারি হতে পারে। চীন এবং ভারতকে লক্ষ্য করে ট্রাম্প একথা বলেছেন বলে মনে করা হচ্ছে।
সূত্র: ডয়চে ভেলে

Facebook Comments Box

Posted ১২:১৮ পিএম | বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

The Daily Sarod |