শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

রবিবার বনানী কবরস্থানে সৈয়দ আশরাফের দাফন

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শুক্রবার, ০৪ জানুয়ারি ২০১৯   সর্বশেষ আপডেট : 3:05 pm

রবিবার বনানী কবরস্থানে সৈয়দ আশরাফের দাফন

আগামী রবিবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী এবং সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলামের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর কিশোরগঞ্জ, ময়মনসিংহে আরও দুই দফা জানাজা শেষে ওইদিন সন্ধ্যায় ঢাকার বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার  (৪ জানুয়ারি) সন্ধ্যায় এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সন্ধ্যায় সৈয়দ আশরাফের মৃতদেহ সন্ধ্যা সাড়ে ৫টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছবে। সেখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলের নেতারা তার মৃতদেহ গ্রহণ করবেন। এরপর সন্ধ্যা ৭টায় সৈয়দ আশরাফুল ইসলামের মৃতদেহ ২১ বেইলী রোডস্থ তার সরকারি বাসভবনে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে মৃতদেহ সম্মিলিত সামরিক হাসপাতালের হিমাগারে রাখা হবে। পরদিন ৬ জানুয়ারি, রবিবার সকাল সাড়ে ১০টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর হেলিকপ্টারযোগে মৃতদেহ কিশোরগঞ্জে নিয়ে যাওয়া হবে এবং দুপুর ১২টায় কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়াম মাঠে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

মরহুমের তৃতীয় নামাজে জানাজা দুপুর ২টায় ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। অতঃপর বাদ আছর বনানী কবরস্থানে দাফন করা হবে।

উল্লেখ্য, সৈয়দ আশরাফুল ইসলাম বৃহস্পতিবার (৩ জানুয়ারি) ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।সূত্র: বাংলাট্রিবিউন

Facebook Comments Box

Posted ৯:৫২ পিএম | শুক্রবার, ০৪ জানুয়ারি ২০১৯

The Daily Sarod |