শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

যে জয় বাংলা শ্লোগান দেবে না সে রাজাকারের বাচ্চা-ব্যারিস্টার তুরিন(ভিডিও)

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০১৯   সর্বশেষ আপডেট : 9:44 pm

আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইবুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ বলেছেন, জয় বাংলা আমাদের রণক্ষেত্রের মুক্তিযুদ্ধের শ্লোগান। যে জয় বাংলা শ্লোগান দেবে না সে রাজাকার-আলবদর ও সাপের বাচ্চা। সাপের বাচ্চা সাপই হয়। সাপের ফনা ভেঙে দিতে হবে।

বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। শোকের মাস আগস্টজুড়ে জেলা আওয়ামী লীগ আয়োজিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, ব্রাহ্মণবাড়িয়া এ আলোচনা সভার আয়োজন করে।

ব্যারিস্টার তুরিন আফরোজ বলেন, শোকের এই মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানানোর সাথে আমাদের শপথ করতে হবে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে লালন করার। শুধু শ্লোগান দিলেই চলবে না।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি কবি জয়দুল হোসেন সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল, শহীদ সন্তান আসিফ মুনীর তন্ময়।

Facebook Comments Box

Posted ৯:৪৪ পিএম | বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০১৯

The Daily Sarod |