ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
শনিবার, ১৫ জুলাই ২০২৩
সর্বশেষ আপডেট : 9:44 pm
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মাত্রই থাকতে শুরু করেছেন লিওনেল মেসি। নতুন স্থান, নতুন পরিবেশ। এই অবস্থায় পড়তে বসেছিলেন বড় দুর্ঘটনার কবলে। একটুর জন্য গাড়ি দুর্ঘটনা থেকে বেঁচেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক লিওনেল মেসি। এই খবর জানিয়েছে টিওয়াইসি স্পোর্টস ও মার্কার।
আগামীকাল যুক্তরাষ্ট্রের সমর্থকদের সঙ্গে মেসির পরিচয়পর্ব হওয়ার কথা। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে মেসিকে বরণ করে নিবে তারা।
এর আগেই বড় এক গাড়ি দুর্ঘটনায় পড়তে বসেছিলেন মেসি। ফ্লোরিডার রাস্তায় তার গাড়ি ট্রাফিক সংকেত বুঝতে পারেনি। লাল বাতি জ্বলে ওঠার পরও না থেমে এগিয়ে গিয়েছিল সামনে। সামনের রাস্তা দিয়ে বেশ কয়েকটি গাড়ি আসছিল। আরেকটু হলে বড় সংঘর্ষ লাগতে বসেছিল।
সামনের রাস্তা দিয়ে চলতে থাকা গাড়িগুলো ব্যাপারটি বুঝতে পেরে দ্রুত গতি কমিয়ে দেওয়ায় বড় দুর্ঘটনা থেকে বেঁচে যান মেসি। এটা অবশ্য জানা যায়নি, সেই সময় গাড়িটি মেসি নিজেই চালাচ্ছিলেন কি না।
ঘটনার পর ফোর্ট লডারডেলের পুলিশ মেসির গাড়ি পাহাড়া দিয়ে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসে।
Posted ৯:৪৪ পিএম | শনিবার, ১৫ জুলাই ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya