অনলাইন ডেস্ক
প্রিন্ট
শনিবার, ০৬ জুন ২০২৬
সর্বশেষ আপডেট : ৫:৪৮ অপরাহ্ণ
গাল্ফ অঞ্চলে মার্কিন যুক্তরাষ্টের কয়েকটি স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরান৷ ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি এই তথ্য জানিয়েছে৷
ইসলামিক রেভুল্যশনারি গার্ডের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদমাধ্যমটি জানিয়েছে, শিশু হত্যা ও সিরিক এবং কেসম দ্বীপে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদী সেনাবাহিনীর আগ্রাসনের জবাবে এই অঞ্চলে শত্রুদের স্থাপনায় মিসাইল হামলা চালানো হয়েছে৷
এদিকে গাল্ফ রাষ্ট্র কুয়েত জানিয়েছে ড্রোন এবং মিসাইল ঠেকাতে দেশটির এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় হয়েছে৷ আর বাহরাইন জানায়, দেশটির এয়ার রেইড সাইরেন সক্রিয় করা হয়েছে৷
Posted ৫:৪৮ অপরাহ্ণ | শনিবার, ০৬ জুন ২০২৬
dainiksarod | Pijush Kanti Acharya