ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
বুধবার, ২৯ এপ্রিল ২০২০
সর্বশেষ আপডেট : 10:37 pm
পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান সেলিম মালিক উনিশ বছর পর ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ স্বীকার করলেন।
মালিক ১৯৯২ বিশ্বকাপজয়ী পাকিস্তান দলের অন্যতম সদস্য ছিলেন। তার বিরুদ্ধে ২০০০ সালে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ ওঠেছিল। অস্ট্রেলিয়ার তিন ক্রিকেটারকে ঘুষের প্রস্তাব দেয়ার কথা চাউর হয় তারকা ক্রিকেটারের। ফলে পিসিবি সবধরনের ক্রিকেটে তাকে আজীবন নিষিদ্ধ করে। কিন্তু তখন মালিক নিজের দোষ স্বীকার করেননি।
অবশেষে ফিক্সিং কাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করলেন সেলিম মালিক। সোমবার তিনি বললেন, হ্যাঁ, আমি ম্যাচ গড়াপেটায় সংশ্লিষ্ট ছিলাম। তবে ১৯ বছর আগে যা করেছি, এজন্য আমি দুঃখিত ও অনুতপ্ত।
আইসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডকে এ ব্যাপারে সবরকম সহযোগিতার আশ্বাসও দিয়েছেন মালিক। একইসঙ্গে বোর্ডের প্রতি ক্ষোভ ঝেড়েছেন তিনি।
পাক কিংবদন্তি বলেন, আট বছর বয়সে আমি ক্রিকেট খেলা শুরু করি। সারাজীবন শুধু এটিই খেলেছি। ক্রিকেটই আমার রুটি-রুজির পথ ছিল। তাই স্বদেশের কাছে আরও সহানুভূতি আশা করেছিলাম।
তার আবেদন, ম্যাচ পাতানোয় যুক্ত ক্রিকেটারদের যেন মানবাধিকার আইনে বিচার হয়।
সেলিমের আক্ষেপ, ২০০৮ সালে জাতীয় দলের প্রধান কোচ এবং ২০১২ সালে সেই দলের ব্যাটিং কোচ হওয়ার জন্য আবেদন করেছিলাম। কিন্তু আমার আবেদন গ্রাহ্য করা হয়নি। স্পট ফিক্সিং কেলেঙ্কারি থেকে মোহাম্মদ আমির, সালমান বাট, মোহাম্মদ আসিফদের নিস্তার দেয়া হয়েছে। তাই আমারও একটা সুযোগ পাওয়া উচিত ছিল।
Posted ১০:৩৭ পিএম | বুধবার, ২৯ এপ্রিল ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya