শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

মোবাইল ইন্টারনেট থ্রিজি ও ফোরজি সেবা চালু

অনলাইন ডেস্ক   প্রিন্ট
মঙ্গলবার, ০১ জানুয়ারি ২০১৯   সর্বশেষ আপডেট : 11:54 am

মোবাইল ইন্টারনেট থ্রিজি ও ফোরজি সেবা চালু

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কয়েক দফা মোবাইল ইন্টারনেট বন্ধ রাখার পর টুজি, থ্রিজি ও ফোরজি সেবা খুলে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (০১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে মোবাইল অপারেটরদের এ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক মো. জাকির হোসেন খাঁন  বলেন, মোবাইল ফোন অপারেটরদের ইন্টারনেট সেবা নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

একটি বেসরকারি মোবাইল ফোন অপারেটরের একজন কর্মকর্তা বলেন, সকাল সাড়ে ১০টা থেকে গ্রাহকরা মোবাইল ইন্টারনেট সেবা পাচ্ছেন।

নির্বাচনের আগের দিন ২৯ ডিসেম্বর বিকেল ৪টার পর থ্রিজি, ফোরজি সেবা বন্ধ করে দেওয়া হয়। আর ওইদিন রাত ১১টা থেকে টুজি সেবাও বন্ধ করে দেয় বিটিআরসি।

তবে, ২৭ ঘণ্টা পর ৩০ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে মোবাইল ইন্টারনেট সেবা সচল করে দেয় বিটিআরসি। এরপর রাত সাড়ে ৯টা থেকে আবারও মোবাইলের ইন্টারনেট সেবা বন্ধ করা হয়। মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ থাকলেও ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু ছিল।

Facebook Comments Box

Posted ১১:৫৩ এএম | মঙ্গলবার, ০১ জানুয়ারি ২০১৯

The Daily Sarod |