ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
রবিবার, ১০ ফেব্রুয়ারি ২০১৯
সর্বশেষ আপডেট : 10:28 pm
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে সাংসদ র আ ম উবায়দুল মুক্তাদির চৌধুরীকে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া-৬(বাঞ্ছারামপুর) আসনের সাংসদ এবি তাজুল ইসলামকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে।
একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সপ্তম দিনে সংসদীয় কমিটি গুলো গঠিত হয়েছে।
রোববার সংসদে ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে চিফ হুইপ নূর ই আলম চৌধুরী সংবিধানের ৭৬ অনুচ্ছেদ অনুযায়ী সংসদের কার্যপ্রনালী বিধির ২৪৬ ধারা মতে কমিটি গঠনের প্রস্তাব করলে তা ধ্বণী ভোটে পাস হয়ে যায়। সংসদের কার্যউপদেষ্টা কমিটিসহ এ পর্যন্ত মোট ৩৪টি কমিটি গঠন করা হলো।
র আ ম উবায়দুল মুক্তাদির চৌধুরীকে সভাপতি করে করা বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা হলেন— মন্ত্রী মাহবুব আলী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আসলামুল হক আসলাম, কাজী ফিরোজ রশীদ, তানভীর ইমাম, আশেক উল্লাহ রফিক, আনোয়ার হোসেন খান ও শেখ তন্ময়।
বি এম তাজুল ইসলামকে সভাপতি করে করা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা হলেন— প্রতিমন্ত্রী ডা. এনামুল হক, সোলায়মান জোয়ার্দার ছেলুন, পঞ্চানন বিশ্বাস, আফতাব উদ্দিন, মীর মোস্তাক আহমেদ রবি, জুয়েল আরেং, মজিবুর রহমান চৌধুরী ও মাসুদ উদ্দিন চৌধুরী।
Posted ১০:২৮ পিএম | রবিবার, ১০ ফেব্রুয়ারি ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya