শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

মেয়েকে নিয়ে স্বামীর সঙ্গে মতবিরোধ রানী মুখার্জির

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : 4:02 pm

মেয়েকে নিয়ে স্বামীর সঙ্গে মতবিরোধ রানী মুখার্জির

রানী মুখার্জি প্রয়োজক আদিত্য চোপড়াকে বিয়ের পর কখনও মর্দানি আবার আবার কখনও হিচকি- একেবারে ভিন্ন ধারার গল্পে অভিনয় করছেন।

তিনি মা হওয়ার পরও অব্যাহত রেখেছেন অভিনয়। কিন্তু মেয়ে ও সংসার সামলে তবেই শ্যুটিংয়ে যান রানী। মেয়েকে বড় করতে স্বামীর সঙ্গে রানীর রয়েছে মতবিরোধ।

ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি নেহা ধুপিয়ার টক শোতে স্বামী আদিত্য চোপড়ার সাথে তার বোঝাপড়া কেমন?  এমন প্রশ্নের উত্তরে রানী বলেন, মেয়ে আদিরাকে বড় করার বিষয়েই এখন আদিত্য চোপড়ার সঙ্গে মতবিরোধ হয় তার।

যখন কোনো বাবা-মা সন্তানকে বড় করেন তখন তাদের মধ্যে মতের অমিল হওয়া খুব স্বাভাবিক বলেও মনে করেন মর্দানি অভিনেত্রী।

রানী আরো জানান, ‘আদিরা যেন বাস্তব পৃথিবীর সঙ্গে নিজেকে মানিয়ে চলতে পারে, সে বিষয়ে সব সময় নজর রাখছেন রানী।

এমনকি পুরুষের সঙ্গে তার যে কোনো পার্থক্য নেই, মেয়েকে তাও বোঝাতে শুরু করেছেন তিনি।

আদিরাকে ক্যামেরার সামনেও আনতে চান না রানী ও আদিত্য। আদিরা যাতে আর পাঁচজন সাধারণ শিশুর মতো বড় হয় সে বিষয়ে সব সময় তারা নজর রাখেন বলেও জানান রানী।

Facebook Comments Box

Posted ৪:০২ পিএম | বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯

The Daily Sarod |