শিরোনাম
সাংবাদিক লিয়াকত হোসেনের ৩৩তম মৃত্যুবার্ষিকী শুক্রবার দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে বিজিবির রিজিয়ন কমান্ডারের মণ্ডপ পরিদর্শন বিজয়নগর সীমান্ত থেকে ১২ কোটি টাকার ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে উদ্ধার গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপককে ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছিনতাই যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান

মেয়াদ উত্তীর্ণ ইকামার ফি ৩০ জুন পর্যন্ত মওকুফসহ সৌদি সরকারের বিশেষ প্রণোদনা

সাজিদুল ইসলাম, সৌদি আরব প্রতিনিধি   প্রিন্ট
শুক্রবার, ২০ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 10:33 pm

মেয়াদ উত্তীর্ণ ইকামার ফি ৩০ জুন পর্যন্ত মওকুফসহ সৌদি সরকারের বিশেষ প্রণোদনা

চলমান করোনা ভাইরাস এর প্রেক্ষিতে সৌদি আরবে বিভিন্ন সেক্টরে অর্থনৈতিকভাবে ক্ষতি হওয়ার কারণে সৌদি সরকার শুক্রবার প্রায় ৮০ বিলিয়ন রিয়ালের প্রণোদনার ঘোষণা দিয়েছে।

ক্ষয়ক্ষতির পরিমান নিরুপণ ও ভবিষ্যতে সম্ভ্যাব্য ক্ষতির হিসেব করে এই লক্ষে করনীয় নির্ধারণ করতে এক মন্ত্রী পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। ১৮টি মন্ত্রণালয় ও কর্তৃপক্ষ প্রতিদিন এবিষয়ে করনীয় নির্ধারণ করবে।

এছাড়াও এই মুহুর্তে বেশ কিছু ছাড়ের ঘোষণা দেয়া হয়েছে। তন্মধ্যে উল্লেখযোগ্য হলো:

> ব্যবসা প্রতিষ্ঠানসমুহের মিউনিসিপালিটি কর আগামী তিন মাসের জন্য মওকুফ করা।

> আগামী তিন মাসের জন্য আমদানি পন্যের উপর শুল্ক মওকুফ করা।

> তিনমাসের জন্য ব্যবসায়ীদের আয়কর ও ভ্যাট প্রদান মওকুফ।

> এসএমই খাতে আর্থিক প্রণোদনা প্রদান করা।

> যে সমস্ত কোম্পানির কর্মীদের ইকামার মেয়াদ এক্সপায়ার হয়ে গেছে তাদের ইকামার ফি মেয়াদ শেষ হওয়ার পর হতে ৩০ জুন ২০২০ পর্যন্ত মওকুফ করা, এবং কফিল তা ৩০ জুন পর্যন্ত মেয়াদ বৃদ্ধির আবেদন করার মধ্য দিয়ে করতে পারবে।

> বিভিন্ন ফি না দেয়ার কারনে কোম্পানির আইডির সার্ভিস/ খেদমাত বন্ধ হয়ে যাওয়া সার্ভিস পুনরায় ওপেন করে দেয়া হবে।

> যে সমস্ত কর্মীদের এক্সিট রি এন্ট্রি ভিসা দেয়ার পরও এই করোনার কারনে যারা যেতে পারেনি তাদের জন্য আরো তিন মাসের এক্সিট রি এন্ট্রি ভিসা প্রদান করা হবে বিনা ফি তে।

> নতুন কর্মী আনয়নের জন্য ভিসা উত্তলন করে থাকলে এবং করোনার কারনে কর্মী না নিয়ে আনতে পারলে প্রদত্ত ভিসা ফি ফেরত নিতে পারবে।

> ভিসা স্টাম্প হয়ে থাকার পরও কর্মী আসতে না পারলে তাদের পুনরায় বিনা ফি তে ভিসা স্টাম্পিং করার সুযোগ দেয়া হবে।

Facebook Comments Box

Posted ১০:৩১ পিএম | শুক্রবার, ২০ মার্চ ২০২০

The Daily Sarod |