শিরোনাম
তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

মেসির সামনেই রেকর্ড ভেঙে দেখিয়ে দিল এমবাপ্পে

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১   সর্বশেষ আপডেট : 11:29 pm

মেসির সামনেই রেকর্ড ভেঙে দেখিয়ে দিল এমবাপ্পে

উয়েফা চ্যাম্পিয়নস লিগের (ইউসিএল) দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়ে গেল স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) বিপক্ষে ১-১ গোলে ড্র করেও বাদ পড়লো দলটি।

কোনো গোল হজম না করলে প্রতিপক্ষের জালে অন্তত ৪টি গোল দিতে পারলে লিগে টিকে থাকার কথা ছিল বার্সার। এমন প্রায় অসম্ভব সমীকরণে সফল হননি মেসি।

ফ্রান্সের মাটিতে গড়তে পারেননি রেকর্ড। এছাড়াও মেসি উল্টো পেনাল্টি মিস করে এই ম্যাচে। তবে পেনাল্টি থেকে ঠিকই গোল করেছেন প্রতিপক্ষের সেরা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে।

আর বুধবার রাতে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচের একমাত্র গোলটিও করেছেন এমবাপে। ম্যাচের ৩০ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করেন তিনি।

এতে রেকর্ড গড়া হয়ে গেছে এ ফরাসি তরুণের। মেসির সামনেই এমবাপ্পে ভাঙলেন মেসির রেকর্ড।

বুধবার রাতে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে পিএসজির পক্ষে একমাত্র গোলটি করেছেন এমবাপ্পে। ম্যাচের ৩০ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করেন তিনি।

আর এই গোলের মাধ্যমে চ্যাম্পিয়নস লিগে এমবাপ্পের গোলসংখ্যা গিয়ে দাঁড়ালো ২৫-এ। ফলে ইতিহাসের সবচেয়ে কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগে ২৫ গোলের রেকর্ড গড়লেন এমবাপ্পে।

এতদিন ধরে এ রেকর্ডটি ছিল আর্জেন্টাইন খুদেরাজ লিওনেল মেসির দখলে। ২২ বছর ২৮৬ দিন বয়সে ২৫ গোল করেছিলেন মেসি। বয়সের বিচারে এবার মেসিকে টপকে গেলেন এমবাপ্পে।
২২ বছর ৮০ দিন বয়সে ২৫ গোল করে ফেললেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের এই ফরাসি ফরোয়ার্ড। ২৩ বছরের আগে চ্যাম্পিয়নস লিগে ২৫ গোল করার রেকর্ড আর কারও নেই।

Facebook Comments Box

Posted ১১:২৯ পিএম | বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১

The Daily Sarod |