শিরোনাম
রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩

মেড্ডায় ট্যাঙ্ক পরিস্কার করতে গিয়ে যুবকের মৃত্যু (ভিডিও সহ)

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ০২ জানুয়ারি ২০১৯   সর্বশেষ আপডেট : 1:51 pm

ব্রাহ্মণবাড়িয়ায় জ্বালানী তেলবাহী একটি লরির ট্যাঙ্ক পরিস্কার করতে গিয়ে সোহেল মিয়া (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে পৌরশহরের মেড্ডা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহেল সদর উপজেলার ঘাটুরা এলাকার মৃত এলাহী খন্দকারের ছেলে। তিনি ওই লরিটির চালকের সহযোগী (হেলপার) হিসেবে কাজ করতেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ১নং ফাঁড়ির পরিদর্শক (ইন্সপেক্টর) আতিকুর রহমান জানান, সকালে এস.রহমান ফিলিং স্টেশনের একটি জ্বালানী তেলবাহী লরির ট্যাঙ্কের ভেতরে ঢুকে পরিস্কার করার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে সোহেলের মৃত্যু হয়েছে।
জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মির্জা সাঈদ জানান, হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্যাঙ্কের ভেতরে থাকা জ্বালানী তেলের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে। তবে মরদেহের ময়নাতদন্তের পরই মৃত্যুর সঠিক করাণ জানা যাবে।

Facebook Comments Box

Posted ১১:২৮ এএম | বুধবার, ০২ জানুয়ারি ২০১৯

The Daily Sarod |