অনলাইন ডেস্ক
প্রিন্ট
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
সর্বশেষ আপডেট : 11:25 pm
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মেঘনা নদীর তীর থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে ৮ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (১৫ এপ্রিল) দুপুর দুইটার দিকে সরাইল উপজেলার দুবাজাইল এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসেন আলীর নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ লঙ্ঘনের দায়ে ৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে জব্দ করা আনুমানিক ৪৫০ লিটার ডিজেল, ৬টি এলপিজি (LPG) সিলিন্ডার এবং ৭টি ব্যাটারি প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। নিলামকৃত ডিজেল যেন কৃষকেরা কৃষিকাজে ব্যবহার করতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে জানানো হয়।
এছাড়াও অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ২টি এক্সকেভেটর, ৫টি মাটি পরিবহনের ট্রাক্টর এবং ২টি বাল্কহেড ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
Posted ১১:১৮ পিএম | বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya