শিরোনাম
প্রকাশ্যে গণনা হলো শাহজালাল মাজারের দানবাক্সের টাকা, ৪ দিনেই মিলল সাড়ে ১৭ লাখ টিভিতে আজকের খেলা দেশের বাজারে আবার বেড়েছে সোনার দাম কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দিয়ে আরও কর্মী নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রিজিওনাল সেলস ম্যানেজার নিচ্ছে প্রাণ গ্রুপ প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সুইস ব্যাংকে এক বছরে ৪১ শতাংশ আমানত বৃদ্ধি বাংলাদেশিদের মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক প্রতিমন্ত্রী হারুন আল রশীদ
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর

মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দিয়ে আরও কর্মী নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক   প্রিন্ট
সোমবার, ২২ জুন ২০২৬   সর্বশেষ আপডেট : 11:54 am

মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দিয়ে আরও কর্মী নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বাঙলাদেশি কর্মীদর জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার পাশাপাশি আরও বেশি কর্মী নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (২২ জুন) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত ও দ্বিপক্ষীয় বৈঠকে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।
পরে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মালয়েশিয়ায় থাকা বাংলাদেশি কর্মী, শিক্ষার্থী, পেশাজীবী এবং উদ্যোক্তারা দুই দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতু হিসেবে কাজ করছেন। তাদের অবদান আমাদের উভয় দেশের অর্থনীতি ও সমাজকে সমৃদ্ধ করছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে আরও বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়টি বিবেচনা করার পাশাপাশি যত দ্রুত সম্ভব শ্রমবাজার খুলে দেওয়ার অনুরোধ জানিয়েছি। এছাড়া অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণ এবং সম্ভব হলে আটক বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর বিষয়টিও বৈঠকে তুলে ধরেছেন।
যৌথ সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, হ্যাঁ, আমাদের শ্রমিক দরকার। একইসঙ্গে আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমাদের অবশ্যই শ্রমিক এবং তাদের পরিবারের কল্যাণ নিশ্চিত করতে হবে। শ্রমিকদের ক্রমাগত শোষণ, দুর্ব্যবহার এবং কেবল ব্যক্তিগত লাভের হাতিয়ার হিসেবে ব্যবহার কোনোভাবেই সহ্য করা যায় না।
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের শোষণ ও নিপীড়নের অভিযোগের প্রসঙ্গ ধরে দেশটির প্রধানমন্ত্রী বলেন, একান্ত ও দ্বিপক্ষীয় বৈঠকে তিনি যে মনোভাব প্রকাশ করেছেন, আমি তার প্রশংসা করি। এই বাড়াবাড়ি বন্ধে এবং প্রক্রিয়াটি যেন স্বচ্ছ হয় তা নিশ্চিত করতে আমাদের অবশ্যই নেতৃত্ব দিতে হবে। এটি যেন উভয় দেশের চাহিদা মেটানোর পাশাপাশি শ্রমিক ও তাদের পরিবারের স্বার্থ রক্ষা করে।

Facebook Comments Box

Posted ১১:৫২ এএম | সোমবার, ২২ জুন ২০২৬

dainiksarod |