মালয়েশিয়ায় ১১৮জন বাংলাদেশি অবৈধ অভিবাসী শ্রমিক গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ২৭ মে ২০২৩   সর্বশেষ আপডেট : 10:29 pm

মালয়েশিয়ায় ১১৮জন বাংলাদেশি অবৈধ অভিবাসী শ্রমিক গ্রেপ্তার

মালয়েশিয়ার ১৬২ জন অবৈধ অভিবাসী নির্মাণ শ্রমিককে গ্রেপ্তার করেছে। এর মধ্যে বাংলাদেশি অভিবাসী শ্রমিক রয়েছেন অন্তত ১১৮ জন।

বৃহস্পতিবার (২৫ মে) দেশটির রাজধানী কুয়ালালামপুরের জালান বুকিট কিয়ারা এলাকায় একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এছাড়া গ্রেপ্তার হওয়া অন্যদের মধ্যে মিয়ানমারের ২৩ জন, ইন্দোনেশিয়ার ১১ জন ও পাকিস্তানের ১০ জন শ্রমিক রয়েছেন।

দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, কোনো বৈধ কাগজপত্র না থাকায় তাদের গ্রেপ্তার করা হয়। অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারে অভিযান চলবে।

কুয়ালালামপুরের ফেডারেল টেরিটরি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সংস্থা দেওয়ান বান্দারায়া কুয়ালালামপুর (ডিবিকেএল) শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, বৈধ নথিপত্র না থাকায় ১৬২ নির্মাণ শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ১১৮ বাংলাদেশি, মিয়ানমারের ২৩, ইন্দোনেশিয়ার ১১ এবং পাকিস্তানের ১০ নাগরিক রয়েছেন।

Facebook Comments Box

Posted ১০:২৭ পিএম | শনিবার, ২৭ মে ২০২৩

The Daily Sarod |