শিরোনাম
মাদক পরিবহনে ‘নিরাপদ রুট’ ব্রাহ্মণবাড়িয়া! লিটারে ৫ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম প্রধানমন্ত্রী বুদ্ধিমান, ভারত সফরের সিদ্ধান্ত তার ওপর নির্ভর করছে: হাইকমিশনার ত্রিবেদী মালিক সেজে ভাড়ার মাইক্রোবাস বিক্রির অভিযোগ, প্রতারক গ্রেপ্তার বেতন বাড়ায় সরকারি চাকরিজীবীরা খুশি হলেও ব্যয় বাড়ার শঙ্কায় বেসরকারিরা ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ‘যারা মাদকের বিরুদ্ধে লড়াই করবে, তারাই বিএনপিতে থাকবে’ সরাইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিতাস নদীতে পোনামাছ অবমুক্তকরণ মন্ত্রিসভায় নবম পে স্কেল প্রস্তাব অনুমোদন আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ ও জিয়া সার কারখানা নামকরণের দাবিতে বিক্ষোভ

মালয়েশিয়ায় নিহত কনটেন্ট ক্রিয়েটর মোজাহিদের বাড়িতে শোকের মাতম

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬   সর্বশেষ আপডেট : 8:12 pm

মালয়েশিয়ায় নিহত কনটেন্ট ক্রিয়েটর মোজাহিদের বাড়িতে শোকের মাতম

মালয়েশিয়ার কুয়ালালামপুরে সেনা কর্মকর্তার গাড়িচাপায় নিহত বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটর মোজাহিদ মিল্লাতের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের কালিকচ্ছ ইউনিয়নের নন্দীপাড়া গ্রামে চলছে শোকের মাতম। তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঘটনার তদন্ত করে গ্রেপ্তার সেনা কর্মকর্তার শাস্তির দাবি জানিয়েছে পরিবার ও স্থানীয় এলাকাবাসি।

খোঁজ নিয়ে জানা গেছে, নাছির মিয়া ও ঝর্না বেগম দম্পতির চার সন্তানের মধ্যে সবার বড় মোজাহিদ মিল্লাত। স্ত্রী তবাসসুম আবিদাকে নিয়ে সিলেটে বসবাস করেন মোজাহিদ। তিনি পেশায় একজন কনটেন্ট ক্রিয়েটর। মালয়েশিয়ায় ঘুরতে গিয়ে গত বৃহস্পতিবার ভোরে কুয়ালালামপুরে সড়ক দুর্ঘটনায় মারা যান মোজাহিদ। এ ঘটনায় আহত হন তার স্ত্রী তাবাসসুম। অভিযোগে উঠেছে, এক সেনা কর্মকর্তা মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, মোজাহিদের মৃত্যুতে শোকার্ত পরিবেশ তৈরি হয়েছে বাড়িতে। সন্তান হারিয়ে শোকে পাথর বাবা বাছির ও মা ঝর্ণা বেগম।
মোজাহিদের বাবা বাছির মিয়া জানান, কিছুদিন হলো আমরা নতুন বাড়িতে উঠেছি। মোজাহিদেরও মালয়েশিয়া থেকে ফিরে বাড়িতে আসার কথা ছিল। ভাবতেই পারছি না আমার ছেলে আর নেই। আমি আমার ছেলের হত্যাকাণ্ডের বিচার চাই।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. আবু সাঈদ জানান, মোজাহিদের পরিবার চাইলে প্রশাসন থেকে সবধরনের সহায়তা দেয়া হবে।

Facebook Comments Box

Posted ৯:৪১ পিএম | শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

The Daily Sarod |