শিরোনাম
আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ

মারা গেছেন চিত্র নায়ক তাপস পাল

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 12:55 pm

মারা গেছেন চিত্র নায়ক তাপস পাল

পরপারে চলে গেলেন ভারতের কলকাতার জনপ্রিয় অভিনেতা তাপস পাল (৬১)। মঙ্গলবার ভোরে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে জীবনাবসান হয় এই তারকার। দীর্ঘদিন ধরে তাপস পাল নার্ভের রোগ ও অনিদ্রাজনিত রোগে ভুগছিলেন।

অভিনয়ের পাশাপাশি ২০০৯ সালে ভারতীয় সাধারণ নির্বাচনে তৃণমূল কংগ্রেস থেকে টিকিট নিয়ে নির্বাচিত হয়ে কৃষ্ণনগরে সংসদ সদস্য (এমপি) হন তিনি। তবে ২০১৬ সালের শেষের দিকে রোজ ভ্যালি নামে একটি চিট ফান্ডের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করে।

১৯৫৮ সালের ২৯ সেপ্টেম্বর হুগলির চন্দননগরে জন্ম তাপস পালের। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি ঝোঁক ছিল তার। তরুণ মজুমদার পরিচালিত ‘দাদার কীর্তি’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে। ২২ বছর বয়সে মুক্তি পায় তার প্রথম ছবি ‘দাদার কীর্তি’। ‘গুরুদক্ষিণা’ ছবির জন্য তাকে আজীবন মনে রাখবে বাংলার দর্শকমহল। ওই ছবিতে কালী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাপসের যুগলবন্দী রীতিমতো কাঁদিয়েছিল সবাইকে।

‘মায়া মমতা’, ‘সুরের ভুবনে’, ‘সমাপ্তি’, ‘চোখের আলো’, ‘অন্তরঙ্গ’, ‘সাহেব’র মত বহু বিখ্যাত বাংলা সিনেমায় অভিনয় করেছেন তাপস। ১৯৮১ সালে ‘সাহেব’র জন্য তিনি পান ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। বাংলার মতো বলিউডের ছবিতেও কাজ করছেন তাপস পাল। ‘অবোধ’ ছবিতে মাধুরী দীক্ষিতের বিপরীতে দেখা যায় তাকে।

Facebook Comments Box

Posted ১২:৫৫ পিএম | মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২০

The Daily Sarod |