ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
শনিবার, ০৫ মার্চ ২০২২
সর্বশেষ আপডেট : 1:10 am
মারা গেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন। থাইল্যান্ডে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।
শুক্রবার (৪ মার্চ) রাতে ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই স্পোর্টস বিষয়টি নিশ্চিত করেছে।
ওয়ার্নের ম্যানেজমেন্ট কোম্পানি এক বিবৃতিতে বলেছে, ‘শেনকে তার ঘরে অচেতন অবস্থায় পাওয়া গেছে। মেডিক্যাল স্টাফের সদস্যরা সর্বোচ্চ চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি। ধারণা করা হচ্ছে, তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন।’
১৪৫ টেস্টের ক্যারিয়ারে ৭০৮টি উইকেট নিয়েছেন ওয়ার্ন। টেস্টে তার বেস্ট বোলিং ৭১ রানে ৮ উইকেট। এছাড়া ১৯৪ ওয়ানডেতে ২৯৩ উইকেট নিয়েছেন তিনি। ওয়ানডেতে তার বেস্ট বোলিং ৩৩ রানে ৫ উইকেট।
Posted ১:১০ এএম | শনিবার, ০৫ মার্চ ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya