নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
শনিবার, ২০ জুন ২০২৬
সর্বশেষ আপডেট : 5:06 pm
ব্রাহ্মণবাড়িয়ায় তৃতীয় জানাজার নামাজ শেষে মায়ের কবরের পাশে দাফন করা হয়েছে সাবেক প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদের মরদেহ। আজ শনিবার (২০ জুন) জোহর নামাজ শেষে জেলা শহরের নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে হারুন আল রশীদের মরদেহের তৃতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
এর আগে গত বৃহস্পতিবার (১৮ জুন) রাতে ঢাকার একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন বিএনপির বর্ষীয়ান রাজনীতিক হারুন আল রশীদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন।
হারুন আল রশীদের জানাজার নামাজে আসেন তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ও দলীয় নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। নামাজের আগে তার বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন কেন্দ্রীয় বিএনপি ও জেলা বিএনপির নেতৃবৃন্দসহ পরিবারের সদস্যরা।
জানাজার নামাজে অংশ নেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব শ্যামল, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য এম. এ. মান্নান, জেলা প্রশাসক মো. আবুসাঈদ, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা, জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি জহিরুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল হোসেন চপল প্রমুখ।
পরে জানাজার নামাজ শেষে শহরের শেরপুর কবরস্থানে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হন হারুন আল রশীদ।
Posted ৫:০৬ পিএম | শনিবার, ২০ জুন ২০২৬
dainiksarod | Pijush Kanti Acharya