ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
মঙ্গলবার, ০২ এপ্রিল ২০১৯
সর্বশেষ আপডেট : 8:24 pm
সংগীতশিল্পী ন্যান্সির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতনে আনা অভিযোগের কোনো প্রমাণাদি না পাওয়ায় মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে তাকে।
মঙ্গলবার দুপুরে নেত্রকোনা জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রুকনুজ্জামান এই আদেশ দেন। এদিকে ন্যান্সির স্বামী নাজিমুজ্জামান জায়েদকেও এ মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ন্যান্সির আইনজীবী এডভোকেট জীবন কুমার সরকার জানান, ২০১৮ সালের ৬ আগস্ট নারী ও শিশু নির্যাতন আইনে নেত্রকোনা আদালতে একটি অভিযোগ করা হয়েছিল সংগীতশিল্পী ন্যান্সি, তার স্বামী নাজিমুজ্জামান জায়েদ ও তার ভাই শাহরিয়ার আলম সানির বিরুদ্ধে।
অভিযোগটি করেছিলেন শাহ্রিয়ার আলম সানির সাবেক স্ত্রী নেত্রকোনা শহরের সাতপাই এলাকার শানু। একই এলাকার ন্যান্সির ছোট ভাই সানির সাথে বিগত কয়েক বছর আগে শানুর বিয়ে হয়েছিল। এরপর এক পর্যায়ে ২০১৮ সালের ২৭ জুলাই শানুকে ডিভোর্স দেয় শাহরিয়ার সানি। ডিভোর্সের পর নারী নির্যাতন আইনে দায়ের করা ওই মামলার রায়ে খালাস পেলেন ন্যান্সি ও তার স্বামী জায়েদ।
বাদীপক্ষে আইনজীবী ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন পিপি এডভোকেট রাসেল আহমেদ খান।
Posted ৮:২৪ পিএম | মঙ্গলবার, ০২ এপ্রিল ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya