শিরোনাম
লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে বৃহস্পতিবার থেকে বার্ষিকী উৎসব শুরু ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার কার্যালয় পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি নাজমুল হাসান সোনালী ব্যাংকের ভেতর থেকে গ্রাহকের প্রায় ৮ লাখ টাকা চুরি আখাউড়ায় উজানের ঢলের পানিতে তলিয়ে গেছে ২৫০ হেক্টর ফসলি জমি দু’বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজন হচ্ছে নৌকাবাইচ পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা: তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি জালশুকার আমিনুল হকের মৃত্যুতে দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচন ৫ সেপ্টেম্বর, সুষ্ঠু ভোটের আশ্বাস কমিশনের ব্রাহ্মণবাড়িয়া সমবায় ব্যাংকের বিশেষ সাধারণ সভা, চেয়ারম্যান জহিরুল ইসলাম ‘প্রয়াস’ থেকে পালিয়েছে ৪০ রোগী, মৃত্যুর ঘটনায় নেই মামলা
আখাউড়ায় বিএনপির সমাবেশে কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভূঁইয়া

মানুষকে ভোটকেন্দ্রে নেওয়ার দায়িত্ব বিএনপিকে নিতে হবে

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
শনিবার, ২৫ অক্টোবর ২০২৫   সর্বশেষ আপডেট : 1:09 pm

মানুষকে ভোটকেন্দ্রে নেওয়ার দায়িত্ব বিএনপিকে নিতে হবে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে মানুষকে ভোটকেন্দ্রে নেওয়ার দায়িত্ব বিএনপিকে নিতে হবে বলে মন্তব্য করেছেন দলটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভূঁইয়া। আজ শনিবার (২৫ অক্টোবর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশন চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

 

রাষ্ট্র মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আখাউড়া উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসহযোগি সংগঠনগুলো এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।

সেলমি ভূঁইয়া বলেন, প্রতিটি ওয়ার্ডে যেসব ভোটকেন্দ্র আছে, সেগুলোতে যেন মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারে- সেই ব্যবস্থা আপনারা (দলীয় নেতাকর্মী) করবেন। বিগত ১৭ বছর মানুষ ভোটকেন্দ্রে যেতে পারেনি। এবার মানুষকে ভোটকেন্দ্রে নেওয়ার দায়িত্ব বিএনপিকে নিতে হবে। মানুষের কাছে গণতন্ত্র ফিরিয়ে দেয়ার লক্ষ্যে তারেক রহমান কাজ করছেন।

 

দলের মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা বিগত দিনে আন্দোলন করেছেন, রাজপথে থেকেছেন; গুম-মামলার শিকার হয়েছেন- মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে দল থেকে এ বিষয়গুলো বিবেচনা করা হবে। নেতকর্মীদের প্রতি দলের নির্দেশনা- যাকে মনোনয়ন দেওয়া হবে সবাই তার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের বাইরে যদি কেউ প্রার্থী হন বা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করেন- দল থেকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন সরকার তুহিন, জেলা মহিলা দলের সভাপতি ইসমত আরা ও আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন আব্দু প্রমুখ।

Facebook Comments Box

Posted ৮:২০ পিএম | শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

The Daily Sarod |