শিরোনাম
তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩ ব্রাহ্মণবাড়িয়ায় বেড়েছে পূজামণ্ডপ, প্রশাসনের নানা প্রস্তুতি আন্তর্জাতিক প্রবীণ দিবসের সভায় প্রবীণ অধিদপ্তর গঠনের দাবি বাঞ্ছারামপুরে ডাকাতি-চাঁদাবাজি বন্ধ ও ভূমিদস্যুদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন আকাশ থেকে আখাউড়াকে দেখার আয়োজন প্রধানমন্ত্রীর হাত থেকে ‘গুণী শিক্ষক’ পুরস্কার পেলেন ব্রাহ্মণবাড়িয়ার আহসান শাহরিয়ার জরুরি সার আমদানিতে বাংলাদেশকে ৩০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

মাদক মামলা থেকে অব্যাহতি পেলেন শ্রদ্ধা ও নোরা

বিনোদন ডেস্ক   প্রিন্ট
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬   সর্বশেষ আপডেট : 11:08 am

মাদক মামলা থেকে অব্যাহতি পেলেন শ্রদ্ধা ও নোরা

২০২২ সালের আলোচিত মাদক পাচার মামলায় অবশেষে স্বস্তির খবর পেলেন বলিউডের একাধিক তারকা। দীর্ঘ প্রায় চার বছর তদন্ত শেষে মুম্বাই পুলিশ জানিয়েছে, এই মামলার সঙ্গে অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ও নোরা ফাতেহির কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি।
মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ২০২২ সালের আগস্টে মোহাম্মদ সালিম মোহাম্মদ সোহেল শেখ নামের এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছিল নিষিদ্ধ মাদক মেফেড্রোন। জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেছিলেন, নামী-দামী ব্যক্তিত্বদের উপস্থিতিতে আয়োজিত বিভিন্ন পার্টিতে মাদক সরবরাহ করেছেন তিনি। সেই তথ্যের ভিত্তিতেই তদন্তের অংশ হিসেবে ২০২৫ সালে শ্রদ্ধা কাপুর ও নোরা ফাতেহিসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়।
তবে সাম্প্রতিক সময়ে জমা দেওয়া সম্পূরক চার্জশিটে পুলিশ স্পষ্ট করেছে, এই তারকাদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। ফলে তাদের নাম মামলা থেকে বাদ দেওয়া হচ্ছে।
এই তালিকায় আরও রয়েছেন অভিনেতা সিদ্ধান্ত কাপুর, সামাজিক যোগাযোগমাধ্যমের তারকা ওরহান আওয়াত্রামানি এবং রাজনীতিবিদ জিশান সিদ্দিকী। মুম্বাই অ্যান্টি নার্কোটিক্স সেল জানিয়েছে, তাদের বিরুদ্ধেও কোনো অভিযোগ প্রমাণিত হয়নি।
তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, প্রাথমিক চার্জশিটে তিনজনের বিরুদ্ধে অভিযোগ আনা হলেও নতুন চার্জশিটে গ্রেপ্তার হওয়া আরও দুইজন ও পলাতক আসামিদের নাম অন্তর্ভুক্ত করা হচ্ছে। তারকাদের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ না থাকায় তাদের নাম প্রত্যাহার করা হয়েছে।
এদিকে তদন্তের এই অগ্রগতির পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন ওরহান আওয়াত্রামানি। একটি সংবাদ প্রতিবেদন শেয়ার করে তিনি অভিযোগ করেন, ভিত্তিহীন তথ্য ছড়িয়ে তাকে মানসিকভাবে বিপর্যস্ত করা হয়েছিল।

Facebook Comments Box

Posted ১১:০৮ এএম | রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

The Daily Sarod |