শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

মাদক ও জঙ্গীবাদ চিরতরে নির্মূলের ঘোষণা আইনমন্ত্রীর (ভিডিও)

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ২৬ এপ্রিল ২০১৯   সর্বশেষ আপডেট : 7:37 pm

বাংলাদেশ থেকে মাদক ও জঙ্গীবাদ চিরতরে নির্মূলের ঘোষণা দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

শুক্রবার দুপুরে জেলার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের চারগাছ এন. আই ভূঁইয়া ডিগ্রী কলেজের নবনির্মিত চারতলা একাডেমিক ভবন উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এই ঘোষণা দেন।

আইনমন্ত্রী বলেন, মাদক ও জঙ্গীবাদ থাকলে আমাদের সমাজ নিজের পায়ে দাঁড়াতে পারবে না। আজকে সারা বিশ্বে জঙ্গীবাদের প্রকো দেখা দিয়েছে মন্তব্য করে মন্ত্রী বলেন, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কায় বোমা বিস্ফোরণের মতো জঙ্গীবাদ আমরা বন্ধ করতে চাই। আমাদের দেশে এমনটি যেন না হয় সেটা আমরা চাই।

‘সরকারের এজেন্সির চাপে বিএনপির একজন নির্বাচিত সংসদ সদস্য শপথ নিয়েছেন’, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের এমন মন্তব্যের জবাবে আইনমন্ত্রী বলেন, বিএনপির সেক্রেটারি জেনারেল জনগণকে এমনকি তার দলের লোকজনকেও সম্মান করতে জানেন না। জনগণের প্রতিশ্রুতি রক্ষা করতে বিএনপির একজন নির্বাচিত সংসদ সদস্য শপথ নিয়েছেন। কিন্তু বিএনপির সেক্রেটারি জেনারেল বলেন, তিনি নাকি সরকারের এজেন্সির চাপে শপথ নিয়েছেন। তারা সবকিছুতে সরকারের ছায়া খুঁজেন।

চারগাছ এন. আই ভূঁইয়া ডিগ্রী কলেজ পরিচালনা কমিটির সভাপতি মতিউর রহমানের সভািেপত্ব অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কায়সার ভূঁইয়া জীবন, সাবেক চেয়ারম্যান আনিসুল হক ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এম জি হাক্কানি, কসবা পৌরসভার মেয়র এমরান উদ্দিন জুয়েল।

Facebook Comments Box

Posted ৭:৩৭ পিএম | শুক্রবার, ২৬ এপ্রিল ২০১৯

The Daily Sarod |