শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

মাইক্রোসফটের ত্রুটিতে বিশ্বব্যাপী ঝুঁকির মুখে লাখ লাখ কম্পিউটার

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
সোমবার, ০৩ জুন ২০১৯   সর্বশেষ আপডেট : 9:22 pm

মাইক্রোসফটের ত্রুটিতে বিশ্বব্যাপী ঝুঁকির মুখে লাখ লাখ কম্পিউটার

বিশ্বের লক্ষাধিক কম্পিউটার সাইবার হামলার শিকার হয়েছে। নতুন একটি ম্যালওয়্যার ছড়ানোর মাধ্যমে এ হামলা চালায় হামলাকারীরা। জানা যায়, ‘ব্লুকিপ’ নামের একটি ম্যালওয়্যার ছড়িয়ে হামলাকারীরা নিজেদের নিয়ন্ত্রণে নিচ্ছে কম্পিউটারগুলো।

সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের এক ত্রুটির কারণে এ হামলার ঘটনা ঘটেছে এক প্রতিবেদনে উল্লেখ করে।

মাইক্রোসফটের পক্ষ থেকে জানানো হয়, ২০১৭ সালের বিশ্বব্যাপী অন্যতম বড় সাইবার হামলার ওয়ানাক্রাইয়ের মতো ‘ব্লুকিপ’ ম্যালওয়্যারের মাধ্যমে এ হামলাটি করা হয়েছে। যে হামলায় কয়েকশ’ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছিল।

খুব সম্প্রতি মাইক্রোসফট দেখতে পায়, একটি ‘ক্ষতিকারক’ ভাইরাস ছড়ানো হয়েছে যা দূরবর্তী কম্পিউটারে আঘাত করতে সক্ষম। শুক্রবার মাইক্রোসফট ব্লুকিপ ম্যালওয়্যার থেকে কম্পিউটারকে সুরক্ষিত রাখতে গ্রাহকদের সিস্টেম আপডেট দেয়ার পরামর্শ দিয়েছে।

তবে মাইক্রোসফটের দাবি, ম্যালওয়্যার ছড়ানোর একেবারে শুরুর দিকেই তারা শনাক্ত করতে পেরেছে। ফলে ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হবে বলেও জানায় মাইক্রোসফট।

মাইক্রোসফট সিকিউরিটি রেসপন্স সেন্টারের পরিচালক সিমন পোপ জানান, তারা সমস্যাটির সমাধান করে ফেলেছেন। তবে এখনও যারা তাদের সিস্টেমটি আপডেট দেননি, তাদের আপডেট দেয়ার পরামর্শ দিয়েছেন।

এ ত্রুটির কারণে, উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ ৭ এবং অন্যান্য কিছু উইন্ডোজ কম্পিউটার ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে উইন্ডোজ ৮ এবং উইন্ডোজ ১০ এ ত্রুটির আওতায় আসবে না বলেও জানায় মাইক্রোসফট।

 

সূত্র: যুগান্তর

Facebook Comments Box

Posted ৯:০৯ পিএম | সোমবার, ০৩ জুন ২০১৯

The Daily Sarod |