শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

মহানবী (সা.) এর রওজা জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
রবিবার, ০২ জুন ২০১৯   সর্বশেষ আপডেট : 9:25 pm

মহানবী (সা.) এর রওজা জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র নগরী মদিনায় মহানবী হযরত মুহম্মদ (সাঃ) এর রওজা জিয়ারত করেছেন। শেখ হাসিনা রোববার বাদ জোহর মসজিদে নববীতে মহানবী হযরত মুহম্মদ (সাঃ) এর রওজা জিয়ারত করেন।

তিনি দেশবাসীর কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা, প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুল এবং প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরাও রওজা জিয়ারতে অংশ নেন।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বিশেষ বিমানে স্থানীয় সময় সকাল ১০টা ৫০ মিনিটে মক্কা থেকে মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন।

মদিনার ডেপুটি গভর্নর ওয়াহিব আল-সাহলি বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। শেখ হাসিনা জাপানে চারদিনের সফর শেষে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে ৩১ মে ইসলামী সহযোগিতা সংস্থার ১৪তম সম্মেলনে যোগ দিতে সৌদি আরব যান।

সূত্র : জাগো নিউজ

Facebook Comments Box

Posted ৯:২৫ পিএম | রবিবার, ০২ জুন ২০১৯

The Daily Sarod |