শিরোনাম
রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩

মরহুম হামিদুল হক টুক্কুর ২৪তম মৃত্যুবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় শোক সভা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪   সর্বশেষ আপডেট : 9:26 pm

মরহুম হামিদুল হক টুক্কুর ২৪তম মৃত্যুবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় শোক সভা

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুম হামিদুল হক টুক্কুর ২৪ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে গত শুক্রবার রাতে আলোচনা ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। মরহুম হামিদুল হক টুক্কু মিয়ার পরিবারের উদ্যোগে পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার গণ মানুষের নেতা ও বিএনপির নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক  প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল।

মরহুমের বড় ছেলে মোহাম্মদ তোফায়েল হক নুটনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা ও শোক সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় শ্রমিক দলের আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান বাবুল, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম মমিনুল হক, অ্যাডভোকেট আনিসুর রহমান মঞ্জু, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, মরহুম হামিদুল হক টুক্কু ছিলেন একজন বড় মাপের নেতা। তিনি অত্যন্ত সাধারণ জীবন যাপন করতেন। হামিদুল হক টুক্কু অত্যন্ত দৃঢ়তার সাথে দলের নেতা-কর্মীদের সংগঠিত রেখে রাজনীতি করে গেছেন। তার রাজনৈতিক আদর্শ সকলের কাছে অনুকরনীয়।

তিনি আওয়ামী লীগ সরকারের পতন থেকে শিক্ষা নিয়ে জনগণকে ভালোবেসে রাজনীতি করতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৯:২৬ পিএম | শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪

The Daily Sarod |