শিরোনাম
রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩

মব কালচার নিয়ন্ত্রণে নতুন আইন প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক   প্রিন্ট
সোমবার, ১১ মে ২০২৬   সর্বশেষ আপডেট : 10:15 am

মব কালচার নিয়ন্ত্রণে নতুন আইন প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রচলিত আইন দিয়ে ‘মব’ পুরোপুরি মোকাবিলা সম্ভব হচ্ছে না৷ এ লক্ষ্যে আইন সংশোধন বা নতুন করে আইন করা প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন তিনি৷
পুলিশ সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে গতকাল রোববার (১০ মে) এক অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি ‘মব কালচার’ প্রসঙ্গ তুলে ধরেন৷ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘এ বিষয়ে আমরা আগেই বলেছি৷ প্রচলিত আইনের আওতায় যতটুকু সম্ভব, আমরা ব্যবস্থা নিচ্ছি৷ তবে এ বিষয়ে আইনি সংস্কার বা সংশোধনের প্রয়োজন হলে সেটিও করা হবে৷ আমি আজ এখানে স্বরাষ্ট্রসচিব ও আইজিপিকে অনুরোধ করেছি, বিষয়টি যেন আবার আমাকে স্মরণ করিয়ে দেওয়া হয়৷’’
অন্তবর্তী সরকারের সময়ে বিভিন্ন স্থানে সংঘবদ্ধভাবে হামলা, হত্যার অনেক ঘটনা ঘটেছে৷ নতুন সরকার দায়িত্ব গ্রহণের পরও এ ধরনের মব সহিংসতা বন্ধ হয়নি৷ এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যমান আইনের দুর্বলতা তুলে ধরে বলেন, ‘‘কারণ মব কালচার আলাদাভাবে মোকাবিলায় নতুন আইন বা সংশোধনের প্রয়োজন হতে পারে৷ প্রচলিত আইন দিয়ে পুরোপুরি এটি মোকাবিলা করা সম্ভব হচ্ছে না৷’’

Facebook Comments Box

Posted ১০:১৫ এএম | সোমবার, ১১ মে ২০২৬

The Daily Sarod |