https://www.jac-recruitment.sg/?source=google.com
শিরোনাম
আড়াই বছর ধরে শিক্ষকের স্বামীর ‘নগদে’ শিক্ষার্থীর উপবৃত্তির টাকা! নিশাত হত্যা মামলায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সূচি প্রকাশ ইরানে তীব্র মার্কিন হামলা, বিভিন্ন জায়গায় বিস্ফোরণ সংবিধানে ফিরলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কসবায় ব্যাংক কর্মকর্তা হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন নিবন্ধিত নিউজ পোর্টালগুলোতে সরকারি বিজ্ঞাপন চালুর দাবি ব্রাহ্মণবাড়িয়ায় মাছের ড্রামে করে পাচার হচ্ছিল অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ: ডোনাল্ড ট্রাম্প আখাউড়া স্থলবন্দরে আশানুরূপ বাড়েনি রপ্তানি আয়, কমেছে রাজস্বও

মনোনয়নের বৈধতা পেতে আপিল করেছেন হিরো আলম

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
সোমবার, ০৩ ডিসেম্বর ২০১৮   সর্বশেষ আপডেট : 7:05 pm

মনোনয়নের বৈধতা পেতে আপিল করেছেন হিরো আলম

মনোয়নপত্রের বৈধতা পেতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন আলোচিত অভিনেতা হিরো আলম। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে ভোটে অংশগ্রহণেচ্ছুক হিরো আলমের মনোয়নপত্র ইতোমধ্যে বাতিল করেছে ইসি।

হিরো আলম বলেন, মনোয়নপত্রের বৈধতা পেতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছি। নির্বাচন কমিশনে ন্যায়বিচার না পেলে আদালতে যাবো। অন্যায়ভাবে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তিনি বলেন, কোনো ষড়যন্ত্রে মাঠ ছাড়বো না। আগেই বলেছিলাম শেষদিন পর্যন্ত মাঠে থাকবো।

জাতীয় পার্টি থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেও পরবর্তীতে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে বগুড়া-৪ আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্রের সঙ্গে নির্দিষ্ট সংখ্যক ভোটারের সমর্থনসূচক স্বাক্ষর জমা দিতে হয়। হিরো আলম সেটা যথাযথভাবে দেখাতে পারেননি বলে তার মনোনয়নপত্র বাতিল করে দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

আগামী ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আপিল চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত। ৬ থেকে ৮ ডিসেম্বর শুনানি করে আপিল নিষ্পত্তি করা হবে।
মনোনয়নপত্র দাখিলের শেষদিনে (২৮ নভেম্বর) ৩ হাজার ৬৫টি মনোনয়নপত্র দাখিল হয়েছিল। এরমধ্যে বিভিন্ন কারণে ৭৮৬টি মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তারা। সূত্র: যুগান্তর

Facebook Comments Box

Posted ৭:০৫ পিএম | সোমবার, ০৩ ডিসেম্বর ২০১৮

dainiksarod |