শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে বৃটেন

অনলাইন ডেস্ক   প্রিন্ট
রবিবার, ১০ মে ২০২৬   সর্বশেষ আপডেট : 10:57 am

মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে বৃটেন

ইরানের হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে সুরক্ষায় সম্ভাব্য বহুজাতিক প্রচেষ্টার প্রস্তুতি হিসেবে মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ এইচএমএস ড্রাগনকে মধ্যপ্রাচ্যে মোতায়েন করছে বৃটেন। গতকাল শনিবার (৯ মে) যুদ্ধজাহাজ মোতায়েনের তথ্য জানায় দেশটি।
ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, এইচএমএস ড্রাগন জাহাজের পূর্বপ্রস্তুতি একটি বিচক্ষণ পরিকল্পনার অংশ, যা বৃটেনের প্রস্তুতি নিশ্চিত করবে। এটি পরিস্থিতি অনুকূলে এলে প্রণালিটি সুরক্ষিত করতে বৃটেন ও ফ্রান্সের যৌথ নেতৃত্বে গঠিত একটি বহুজাতিক প্রচেষ্টার অংশ হিসেবে কাজ করবে।
মূলত ইরান যুদ্ধ শুরু হওয়ার কিছুদিন পরই সাইপ্রাসকে রক্ষায় সাহায্য করতে এইচএমএস ড্রাগন নামের আকাশ প্রতিরক্ষা বিধ্বংসী জাহাজটিকে পূর্ব ভূমধ্যসাগরে পাঠানো হয়েছিল।
মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজটির স্থানান্তর এমন এক সময়ে ঘটল, যখন ফ্রান্স দক্ষিণ লোহিত সাগরে তাদের বিমানবাহী রণতরী মোতায়েন করেছে; কারণ উভয় দেশ এই বাণিজ্য পথের নিরাপত্তা পুনরুদ্ধারের লক্ষ্যে একটি প্রতিরক্ষামূলক পরিকল্পনা নিয়ে একসঙ্গে কাজ করছে।

Facebook Comments Box

Posted ১০:৫৭ এএম | রবিবার, ১০ মে ২০২৬

The Daily Sarod |