স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ০২ জুন ২০২০
সর্বশেষ আপডেট : 9:01 pm
ব্রাহ্মণবাড়িয়া জেলায় নতুন করে আরও ৪০জনের করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত আসা রিপোর্টে ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন একরাম উল্লাহ এই তথ্য জানান। এনিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত সংখ্যা ১৭২জনে দাঁড়ালো।
সিভিল সার্জন একরাম উল্লাহ জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলায় ৪০জনের পজিটিভ এসেছে। নতুন সনাক্ত হওয়াদের মধ্যে সদরের পূর্ব পাইকপাড়া ৩ জন, মধ্যপাড়া ৩ জন, রহমানিয়া মেডিকেলের ২ জন,ভাদুঘর একজন, দক্ষিণ মোড়াইল একজন, বাসস্ট্যান্ড মেড্ডা একজন, পশ্চিম মেড্ডা একজন, মসজিদ রোড একজন, লাখীবাজারে একজন, কসবার আড়াইবাড়ি দুইজন, সাহাপাড়া দুইজন,খাড়েরা একজন, বিনাউটি একজন,কল্যাণসাগরের পূর্বপাড় একজন, কুটি একজন, বাঞ্ছারামপুরে জগন্নাথপুর একজন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক, হাইস্কুল মাঠ সংলগ্ন এলাকায় একজন,ভিটি ঝগড়ারচর একজন, নবীনগরে মধ্যপাড়া একজন, ইউএনও অফিসে একজন, উত্তরপাড়া একজন,রসুল্লাবাদ একজন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক, বিজয়নগরের সিঙ্গারবিল একজন, আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন স্বাস্থ্য কর্মী, নাসিরনগরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, স্বাস্থ্য কমপ্লেক্স এলাকাতে একজন, নাসিরনগর থানায় ৪জন পুলিশ সদস্যের করোনা পজিটিভ এসেছে।
এরমধ্যে জেলায় আক্রান্তদের মধ্যে ৬১জন সুস্থ হয়েছেন, মারা গেছেন দুইজন। আইসোলেশনে চিকিৎসাধীন আছেন ৬৯জন।
Posted ৮:৫৯ পিএম | মঙ্গলবার, ০২ জুন ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya