শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

মঙ্গলবারের জেএসসি ও জেডিসি পরীক্ষাও পেছাল

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
রবিবার, ১০ নভেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : 7:19 pm

মঙ্গলবারের জেএসসি ও জেডিসি পরীক্ষাও পেছাল

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে বৈরী আবহাওয়ার  কারণে আগামী মঙ্গলবার (১২ নভেম্বর) অনুষ্ঠিতব্য জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা পেছানো হয়েছে।

নতুন সময় অনুযায়ী নির্ধারিত ১২ নভেম্বরের জেএসসি পরীক্ষা আগামী ১৪ নভেম্বর সকাল ১০টায় এবং জেডিসি পরীক্ষা আগামী ১৫ নভেম্বর সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

বলা হয়েছে, গত ৯ নভেম্বর জেএসসি ও জেডিসির গণিত পরীক্ষা হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় বুলবুলের কারণে তা পিছিয়ে ১২ ও ১৪ নভ্ম্বের করা হয়। বর্তমানে দেশের বিভিন্ন জেলায় বুলবুলের আঘাতে ঘরবাড়ি, রাস্তাঘাট ভেঙে পড়াসহ জনমানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় ১২ নভেম্বরের জেএসসি পরীক্ষা ১৪ নভেম্বর সকাল ১০টায় ও ১২ নভেম্বরের জেডিসি পরীক্ষা ১৫ নভেম্বর সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

এর আগে সোমবার (১১ নভেম্বর) অনুষ্ঠিতব্য জেএসসি ও জেডিসি পরীক্ষা স্থগিত করা হয়। ওইদিন জেএসসির বিজ্ঞান ও জেডিসির ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। স্থগিত হওয়া জেএসসি পরীক্ষাটি আগামী ১৩ নভেম্বর ও জেডিসি পরীক্ষা ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

Posted ৭:১৯ পিএম | রবিবার, ১০ নভেম্বর ২০১৯

The Daily Sarod |