শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানিতে গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারি ২০১৯   সর্বশেষ আপডেট : 3:02 pm

ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানিতে গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানী পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন।

তিনি এই ঘটনায় আহতদের যথাযথ চিকিৎসা দেয়া ও নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। খবর বাসস।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ কথা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী নিহতদের পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং তাদের রুহের মাগফিরাত কামনা করেন।

উল্লেখ্য, বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার পর পুরান ঢাকার চকবাজার এলাকার নন্দকুমার দত্ত সড়কের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের ওই ভবনে আগুন লাগে। এতে অন্তত ৭৫ জনের প্রাণহানি ঘটে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

Posted ৩:০২ পিএম | বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারি ২০১৯

The Daily Sarod |